IMG-LOGO

বৃহস্পতিবার, ২ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অসুস্থ বিএনপি নেতা মাসুদের পাশে রাসিক প্রশাসকবিয়ে করলেন শিশুশিল্পী লুবাবারাজশাহীতে দুই মাসে ১৫ নারী ও শিশু নির্যাতিতগোমস্তাপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে নলকূপ চালকের মৃত্যু৫ বছরে ২৫ কোটি’বৃক্ষরোপণ: রাজশাহীতে মহাসড়কের পাশে কর্মসূচি শুরুতানোরে অবৈধভাবে তেল মজুদ বাড়তি দামে বিক্রির দায়ে জরিমানানন্দীগ্রামে বেশি দামে গ্যাস বিক্রি করায় জরিমানাগোমস্তাপুরে মাদক বিরোধী মানববন্ধন‘পাচার হওয়া অর্থ ফেরত এনে জনকল্যাণে ব্যয় করা হবে’পোরশায় স্বামীর প্রেসার কুকারের আঘাতে আহত স্ত্রীর মৃত্যু, স্বামী আটকধামইরহাট থানা পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডলসহ ২ মাদক ব্যবসায়ী আটকধামইরহাটে মশক নিধন অভিযানের উদ্বোধন করেন পৌর প্রশাসক প্রশান্ত চক্রবর্তীনাচোলে হেরোইন ও গাঁজাসহ আটক ৪জনসরকারি কলেজে অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, অধ্যক্ষের কক্ষ ও মূল গেটে তালা,পুলিশের উপস্থিতে তালা খুললেন শিক্ষর্থীরাকুষ্টিয়ায় ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে ৯৭ শিশু ভর্তি, হাসপাতালে মিলছে না ওষুধ-সিরিঞ্জ
Home >> রাজনীতি >> টপ নিউজ >> বিএনপি ক্ষমতায় গেলে পবা-মোহনপুরের বেকারদের কর্মসংস্থান করা হবে: মিলন

বিএনপি ক্ষমতায় গেলে পবা-মোহনপুরের বেকারদের কর্মসংস্থান করা হবে: মিলন

ধূমকেতু প্রতিবেদক : আগামী বছরের ফেব্রুয়ারী মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন বিএনপি ও তার শরীক দল অংশগ্রহন করছে। এ নির্বাচনে বিজয়ী হলে পবা-মোহনপুরের বেকার যুবক-যুবাদের কর্মসংস্থান করা হবে। শুধু তাইনয় নারীদের ক্ষমতায়নের জন্য নানা কর্মসূচী গ্রহন ও পরিবারের নারীদের নামে ফ্যামিলি কার্ড করে দেয়া হবে। ছাত্রদরের জন্য কর্মমূখী শিক্ষা ব্যবস্থা চালু করবেন। সেইসাথে কৃষকরা যেন কৃষি পন্যের ন্যায্য মূল্য পায় এবং ন্যায্য মূল্যে কৃষি উপকরণ ও সহযোগিতা পেতে পারে সেজন্য কৃষি কার্ড করে দেয়া হবে।

মঙ্গলবার বিকেলে মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে, চকবিরহী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পবা-মোহনপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন এসব কথা বলেন।

তিনি বলেন, এই নির্বাচন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী নানা ষড়যন্ত্র করছে। তারা ভোটের জন্য মোনাফেকী ও শিরকী করছে। তারা বলছে দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেস্তে যাওয়া যাবে(নাউযুবিল্লাহ)। এই দুনিয়াতে থেকে কেউ বলতে পারেন? তিনি বেহেস্তে যাবেন? আল্লাহ যদি কাউকে ক্ষমা না করেন তাহলে কেউ বেহেস্তে যাবেনা। এজন্য তিনি মোনাফেকদের কথায় বিভ্র্রান্ত না হয়ে নিজের ভোট দেখে শুনে বুঝে দেয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, বিএনপি জনগণের দল। এই দল সর্বদা জনগণের পাশে ছিলো, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এজন্য তিনি নেতাকর্মীদের জনগণের পাশে যাওয়ার পরামর্শ দেন।

মিলন বলেন, পতিত সরকারের আমলে বিএনপিসহ সাধারণ জনগণকে যারা নির্যাতন করেছে তাদের পাশে নিয়ে রাজনীতি শুরু করেছে জামায়াত। এটা করলে দেশের মানুষ ছাড় দেবেনা। আওয়ামী লীগের মতই পরিণতি হবে বলে উল্লেখ করেন তিনি। বিএনপি কোন প্রকার গন্ডোগোল ও হানাহানি চায়না। যারা পতিত সরকারের আমলে খুন, গুম, নির্যাতন ও জুলুম করেছে তাদের বিচার চান তিনি। তিনি বলেন, পতিত সরকারের প্রধানমন্ত্রী গত বছরের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সকল নির্যাতন, জেল জুলুম মাথায় নিয়ে তিনি দেশেই আছেন। জেলে থাকাকালীন সময়ে তাঁকে নানা ভাবে হত্যার চেষ্টা করা হয়েছিলো। এখন তাঁর অবস্থা আরো খারাপ হয়ে আছে। গত দুইদিন হলো তিনি আবারও এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। তিনি বেগম জিয়ার সুস্থ্যতার জন্য সবার নিকট দোয়া চান।

তিনি বলেন, বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন দেশে সুখ ও শান্তি বিরাজ করে। এজন্য আসছে নির্বাচনে বেগম জিয়া এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং দেশেল গণতন্ত্র পুণরুদ্ধার ও উন্নয়ন করার লক্ষে ধানের
শীষে ভোট প্রার্থনা করেন তিনি।

জাহানাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি হযরত আলী শাহ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক-১ বাচ্চু রহমান, সাংগঠনিক সম্পাদক-২ শাহিন আক্তার শামসুজ্জোহা, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকার, জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক তাজ উদ্দীন আহমেদ সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলামসহ মোহনপুর উপজেলা ও অত্র ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news