IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> রাজনীতি >> লিড নিউজ >> রাজশাহী জেলা আ.লীগের ফের কমিটি

রাজশাহী জেলা আ.লীগের ফের কমিটি

আওয়ামী লীগের দলীয় মনোগ্রাম

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক : সাধারণ সম্পাদকের সঙ্গে দ্বিমত করে গত মাসে অনুমোদনের জন্য এককভাবে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দিয়েছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লাহ। ওই কমিটিতে হাইব্রিড ও অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে প্রায় ৩৩ জনকে বাদ দেওয়া হয়েছিল।

কিন্তু দুই সপ্তাহ না-যেতেই জেলা কমিটি নিয়ে আবার ডিগবাজি দিয়েছেন সভাপতি। সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারার সঙ্গে মিলে সংশোধিত আকারে ফের আরেকটি পূর্ণাঙ্গ কমিটি জমা দিয়েছেন গত ২ জানুয়ারি। তবে নভেম্বরে জমা দেওয়া বিতর্কিত পূর্ণাঙ্গ কমিটিতে এক/দুটি পদে পরিবর্তন এনে ওই কমিটি-ই নতুন করে জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে ফের অভিযোগ দাখিলের প্রস্তুতি নিচ্ছেন জেলা আওয়ামী লীগের ত্যাগী ও তৃণমূল নেতাকর্মীরা।

জানা গেছে, ২০১৯ সালের ৮ ডিসেম্বর কাউন্সিলে মেরাজ উদ্দিনকে সভাপতি ও আব্দুল ওয়াদুদ সাধারণ সম্পাদকসহ চার সদস্যের কমিটি ঘোষণা করা হয়। দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দিতে কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়। কিন্তু গত এক বছরেও পূর্ণাঙ্গ কমিটি করা সম্ভব হয়নি।

জামায়াত-বিএনপি থেকে আসাদের কমিটিতে পদ দেওয়া-না-দেওয়া নিয়ে এক বছর ধরে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে জেলার কয়েকজন এমপি নিজেদের অনুগত হাইব্রিড ও জামায়াত-বিএনপি থেকে আসাদের কমিটিতে পদ পাইয়ে দিতে শুরু থেকেই তৎপর। শেষ পর্যন্ত হাইব্রিডদের পূর্ণাঙ্গ কমিটিতে বিভিন্ন পদ দেওয়াও হয়েছে।

জানা যায়, গত ১৫ নভেম্বর সভাপতি ও সাধারণ সম্পাদক মিলে ৭৪ সদস্যের পূর্ণাঙ্গ জেলা কমিটি কেন্দ্রে জমা দেওয়া হয়। কিন্তু কমিটিতে প্রবীণ ও ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে হাইব্রিড ও অনুপ্রবেশকারীদের প্রায় ৪০টি পদ দেওয়ায় একাধিক অভিযোগ কেন্দ্রে জমা পড়ে।

ফলে গত ৩ ডিসেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী রাজশাহী জেলা কমিটিকে অনুমোদন না দিয়ে ফেরত দেন। কমিটি বিরোধ নিষ্পত্তিতে ৫ সদস্যের একটি ট্রাইব্যুনালও করে দেন দলীয় প্রধান।

এদিকে ডিসেম্বরের মাঝামাঝি সভাপতি মেরাজ উদ্দিন প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটির ৩৩ পদে প্রবীণ ও ত্যাগী নেতাদের নাম প্রস্তাব করে একক কমিটি কেন্দ্রে জমা দেন। তবে হাইব্রিড ও অনুপ্রবেশকারীরা হাইকমান্ডের সঙ্গে যোগাযোগ শুরু করেন। তারা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত এক নেতাকে ম্যানেজ করে সভাপতির ওপর চাপ তৈরি করে এককভাবে প্রস্তাবিত কমিটি প্রত্যাহারের জন্য।

শেষ পর্যন্ত সভাপতি তার একক কমিটি প্রত্যাহার করে গত ২ জানুয়ারি গত নভেম্বরে জমা দেওয়া প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটিতে আবার স্বাক্ষর দেন। ওইদিনই তা কেন্দ্রে জমা দেন। তবে নভেম্বরে জমা দেওয়া কমিটির দু-একটি পদে বদল আনা হলেও অধিকাংশ পদেই হাইব্রিড ও অনুপ্রবেশকারীরাই থাকছেন বলে জানা গেছে।

রাজশাহীর একজন প্রবীণ আওয়ামী লীগ নেতা ক্ষোভের সঙ্গে বলেন, কেন্দ্রের একজন নেতা অজানা কারণে হাইব্রিড ও অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিচ্ছেন। ওই নেতা হাইব্রিডদের পক্ষ হয়ে সভাপতিকে ভয় দেখিয়েছেন-সাধারণ সম্পাদকের সঙ্গে সমঝোতা না করলে কমিটি ভেঙে দেওয়া হবে। পরে সভাপতি ডিগবাজি দেন।

রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন বলেন, নবীন-প্রবীণের সম্মিলন ঘটিয়ে পুনরায় সংশোধিত আকারে আরেকটি পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দেওয়া হয়েছে। আশা করি, এবার কেউ আর অভিযোগ করতে পারবেন না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31