IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজনীতি >> টপ নিউজ >> আড়ানীর ভোটারদের মধ্যে বিভক্তি উত্তর-দক্ষিন

আড়ানীর ভোটারদের মধ্যে বিভক্তি উত্তর-দক্ষিন

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : আড়ানী বাজারের সুনামধন্য ব্যাবসায়ী আলহাজ শামিম হোসেন বলেন, এই পৌর সভার উত্তর প্রান্তে একটি রেল লাইন রয়েছে। এই লাইনের উত্তর এবং দক্ষিণ প্রান্তের মানুষের মধ্যে দীর্ঘ দিনের বিরোধ চলমান। উত্তরের লোকজন বরাবরই নিজেদের ক্ষমতাধর মনে করেন। যার পরিবর্তন ঘটেনি এবারের নির্বাচনেও।

আসন্ন পৌর নির্বাচনকে কেন্দ্র করে মেয়র পদে আওয়ামী লীগ এবং বিএনপি দলীয় দুই প্রার্থীর বাড়ী রেল লাইনে উত্তরে। এ দিক থেকে বর্তমানে সুবিধা জনক অবস্থা রয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী তথা (সতন্ত্র) প্রার্থী ও বর্তমান মেয়র মুক্তার আলী। কারণ তার বাড়ী রেল লাইনে দক্ষিনে।

এ কথা শুধু ব্যাবসায়ী শামিম হোসেনের একার নয়, এ কথা বলেছেন রেল লাইনে দক্ষিন প্রান্তের অসংখ্য ভোটার। তাদের বক্তব্য, মানুষের চলার পথে ভুল-ভ্রান্তি থাকতে পারে। মুক্তার চলমান মেয়র। তাঁর ভুলত্রæটিকে আমরা বড় করে না দেখে এলাকার সম্মান বাঁচাতে দক্ষিন প্রান্ত থেকে আবারও মুক্তারকে নারিকেল গাছ মার্কায় ভোট দিয়ে মেয়র নির্বাচন করতে চাই।

সরেজমিন শনিবার সকালে আড়ানী পৌর এলাকা ঘুরে ভোটারদের সাথে কথা বললে এমনটি তথ্য বেরিয়ে আসে। নাম প্রকাশ না করার সর্তে সম্প্রতি নির্বাচন থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে সরে দাড়ানো তরুন প্রার্থী ও ছাত্রলীগ নেতা রিবন আহাম্মেদ বাপ্পীর এক কর্মী বলেন, রেল লাইনে উত্তার পাশের লোকজন হিং¯্র প্রকৃতির এবং তারা এলাকা ভিত্তির বৈশম্য সৃষ্টি করে। যার উদাহারণ আমরা আড়ানী পৌর সভা প্রতিষ্ঠার পুর্বে আজকের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তোজাম্মেল হককে চেয়ারম্যান বানিয়ে দেখেছি।

আড়ানী বাজারের হলুদ ব্যবসায়ী আব্দুল মালেক বলেন, এখানে দলীয় ভাবে বড় রাজনৈতিক দু’টি দল আওয়ামীলীগ ও বিএনপি থেকে যে দু’জনকে মনোনয়ন দেয়া হয়েছে যথাক্রমে-শহীদুজ্জামান শহীদ ও তোজাম্মেল হক তাদের বাড়ী রেল লাইনের উত্তরে। সেখানে ভোটার সংখ্যা সাড়ে ৩ হাজার। অপর দিকে আওয়ামীলীগের বিদ্রোহী(সতন্ত্র) হিসাবে যিনি ভোট করছেন চলমান মেয়র মুক্তার আলী তার বাড়ী রেল লাইনের দক্ষিনে।

এখানে ৭ টি কেন্দ্রে ভোটার সংখ্যা প্রায় ১১ হাজার। ফলে বিষয়টি নিয়ে ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, দক্ষিন প্রান্ত থেকে আ’লীগ বিদ্রোহী দুই প্রার্থীর মধ্যে যখন একজন প্রার্থী বসে গেলো, তখন এ পারের ভোট-অপারে কেন দিতে যাবো। তার চেয়ে বরং দলমত নির্বিশেষে দক্ষিনের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার চেষ্টা করবো।

এ বিষয়ে আড়ানী পৌর সভার বর্তমান মেয়র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুক্তার আলী বলেন, গত নির্বাচনে আজকের আওয়ামী লীগ দলীয় প্রার্থী তার নিজ এলাকা রেল লাইনের উত্তর থেকে সাড়ে ৩ হাজার ভোটের মধ্যে আমাকে তিনশ ভোট দিতে পারেনি। অথচ এবার তিনি কিভাবে দলীয় মনোনয়ন পেয়েছেন সেটা আপনাদের সবার জানা। তবে আমি এখন অবধি রেল লাইনের উত্তরে ভোট চাইতে যাইনি।

অথচ আওয়ামী লীগের দলীয় প্রার্থী এবং তার লোকজন আমার নিজ ওয়াডে এসে একদিকে ভোট চাচ্ছেন-অপর দিকে নানা অপবাদ রটাচ্ছেন আমার নামে। তারা বলছেন, নৌকায় ভোট না দিলে কোন উন্নয় হবে না। তবে আমি আমার লোকজনকে বলছি, আমি নির্বাচিত হলে শতভাগ উন্নয়ন করবো। আর যদি নির্বাচিত হতে নাও পারি, যতদিন বেঁচে থাকবো আপনাদের পাশে থাকবো এবং বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে চলবো।

তবে আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি ও এবারের দলীয় প্রার্থী শহীদুজ্জামান শহীদ দাবি করেছেন, আমি রেল লাইনের দক্ষিন পাশের মানুষকে আলাদা করে ভাবিনা। গত নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী বাবুল হোসেন আকষ্মিক ভাবে মারা যাওয়ার পর মুক্তারকে দলীয় মনোনয়ন দেয়া হয়। কিন্ত রেল লাইনের উত্তর প্রান্তের মানুষ প্রার্থী পছন্দ না করায় তারা এলাকার টানে উত্তার পাশের বিএনপি দলীয় প্রার্থীকে ভোট দেয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31