IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারীরা ২১ আগস্ট বোমা হামলার সঙ্গে জড়িত

বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারীরা ২১ আগস্ট বোমা হামলার সঙ্গে জড়িত

ধূমকেতু নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার ষড়যন্ত্রকারীরা ২১ আগস্ট বোমা হামলায় জড়িত বলে মন্তব্য করেছেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র এবং শিল্প মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু এমপি।

বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতি আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ভার্চুয়াল সংযুক্তিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমির হোসেন আমু বলেন,বঙ্গবন্ধু বাঙালি জাতিকে একটি সমৃদ্ধশালী জাতিতে পরিণত করতে চেয়েছিলেন। বাংলাদেশ যখন বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে শুরু করেছিল,ঠিক তখনই তাকে হত্যা করা হয়। ১৫ আগস্ট নারী ও শিশুসহ বঙ্গবন্ধুকে যেভাবে হত্যা করা হয়,এমন হত্যাকাণ্ড পৃথিবীর কোথাও হয়নি। আল্লাহর রহমতে সেদিন শেখ হাসিনা ও শেখ রেহানা বেঁচে যান। আল্লাহ শেখ হাসিনাকে বাঁচিয়ে একটি জাতিকে বাঁচিয়েছেন।

ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চেম্বার অব কমার্সের সভাপতি সালাহউদ্দিন আহম্মেদ সালেক,স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. অসীম কুমার সাহা, জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরুন কুমার কর্মকার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ ও জেলা যুবলীগের আহবায়ক রেজাউল করিম জাকির।

এসময় আরও বক্তব্য দেন টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, সহসভাপতি শ্যামল সরকার, সাবেক সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, সাবেক আহবায়ক আজমীর হোসেন তালুকদার, সহসভাপতি মাসুদুল আলম,যুগ্ম সম্পাদক অলোক সাহা ও সাংগঠনিক সম্পাদক কে এম সবুজ। পরে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নিহতের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31