IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই হতাশাজনক’

‘ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই হতাশাজনক’

ধূমকেতু নিউজ ডেস্ক : নির্বাচনকেন্দ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই হতাশাজনক বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।

আসিফ বলেন, তফশিলের পরদিন আমরা দেখেছি একজন চিহ্নিত আসামির হাতে আমাদের সহযোদ্ধা শহীদ হয়েছেন। এর ফলেই এই নির্বাচন নিয়ে মানুষের মনে আরও বেশি শঙ্কা তৈরি হয়েছে।

তিনি বলেন, এখন পর্যন্ত আমরা নির্বাচনকেন্দ্রিক দৃশ্যমান আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ করছি না। আগে যেরকম ছিল সেরকমই দেখা যাচ্ছে। ইসিকে আমরা এই কনসার্ন জানিয়েছি যে, মাঠ পর্যায়ে আরও বেশি উপস্থিতি এবং আরও সক্রিয় কার্যক্রম চালাতে হবে।

নির্বাচন অনুষ্ঠান নিয়ে শঙ্কার কথা জানিয়ে আসিফ মাহমুদ বলেন, এখনো যখন রাস্তায় বের হই, মানুষ জিজ্ঞেস করে নির্বাচন হবে কি না। এটা সরকার ও ইসির ব্যর্থতা যে, তারা মানুষকে সেই আত্মবিশ্বাস দিতে পারেনি। নির্বাচন হবে কি হবে না, তা নিয়ে মানুষের মধ্যে এখনো সংশয় কাজ করছে।

এনসিপির ভেতরেও কোনো শঙ্কা আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা যখন দেখি একজন প্রার্থীকে যেখানে শুনানি হওয়ার কথা সেখানে ঘাড় ধাক্কা দেওয়া হচ্ছে, তখন স্পষ্টভাবেই এই শঙ্কা আমাদের মধ্যেও কাজ করে। বিভিন্ন এলাকায় সন্ত্রাসীরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে, অনেক জায়গায় প্রশাসন পক্ষপাতিত্ব করছে। এসব কারণে আমরা শঙ্কিত।

ইসির সঙ্গে আলোচনার বিষয়ে তিনি জানান, কমিশন সুষ্ঠু পরিবেশের বিষয়ে আশ্বস্ত করার চেষ্টা করেছে। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কথায় নয়, কাজের মাধ্যমে তাদের প্রমাণ দিতে হবে। আমরা যদি দেখি তারা একতরফা কোনো নির্বাচনের দিকে যাচ্ছে, তবে আমরা তা মেনে নেব না।

তিনি আরও অভিযোগ করেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অফিসে নিয়মবহির্ভূতভাবে সরকারি কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার প্রধানরা যাওয়া শুরু করেছেন। বাংলাদেশে যদি আবারও কোনো পাতানো নির্বাচনের প্লট সাজানো হয়, তবে আমরা অবশ্যই রাজপথ বেছে নিতে বাধ্য হব।

বিকাল ৩টার দিকে সিইসি এ এম এম নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠক করেন আসিফ মাহমুদের নেতৃত্বে এনসিপির ৪ সদস্যের প্রতিনিধি দল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31