IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘কেউ যায় দিল্লি-কেউ যায় পিন্ডি, কেবল বিএনপিই পালায় না’

‘কেউ যায় দিল্লি-কেউ যায় পিন্ডি, কেবল বিএনপিই পালায় না’

ধূমকেতু নিউজ ডেস্ক : বৈরী পরিবেশে কেবল বিএনপিই মানুষের পাশে থাকে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জের শায়েতাগঞ্জে প্রস্তাবিত উপজেলা পরিষদ মাঠে বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, আমরা অতীতে কি দেখেছি? কিছু হলেই পাশের এক দেশে চলে যায় কেউ কেউ, চলে যায় না? এখনও চলে গিয়েছেন। আবার গতকালকে আমরা দেখেছি যে, এক লোক পালিয়ে গিয়েছিল? কোথায় পালিয়ে গিয়েছিল জানেন? পিন্ডি পালিয়ে গিয়েছিল। এই যাদের কথা ষড়যন্ত্র করছে বললাম; এই বিকাশ নম্বর নিচ্ছে, এনআইডি নম্বর নিচ্ছে, মা-বোনদের বিভ্রান্ত করছে বিভিন্ন কথা বলে- তাদের এক লোক পালিয়ে গিয়েছিল পিন্ডিতে। পিন্ডি পালিয়ে গিয়েছিল। কেউ যায় দিল্লি, কেউ যায় পিন্ডি। কিন্তু বিএনপি রয়ে গিয়েছে এই দেশে, এই দেশের মানুষের পাশে।

তিনি বলেন, খালেদা জিয়া কোথাও গিয়েছে? খালেদা জিয়া এই দেশের মানুষকে ছেড়ে কোথাও যায়নি। মৃত্যুকে মেনে নিয়েছে, যুদ্ধ করেছে, প্রতিবাদ করেছে; কিন্তু এই দেশের মানুষকে ছেড়ে খালেদা জিয়া কোনোদিন যায়নি, কোথাও কোনো দেশে যায়নি। খালেদা জিয়া নিজেই বলে গিয়েছেন যে, এই দেশই হচ্ছে খালেদা জিয়ার প্রথম এবং শেষ ঠিকানা। কাজেই বিএনপিও সেই জন্যই বলে থাকে, ‘প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ আমার।

জামায়াতকে ইঙ্গিত করে বিএনপির চেয়ারম্যান বলেন, আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের যে ষড়যন্ত্র করছে, তার আরেকটা খবর দেই আপনাদেরকে। এদের লোকজন গিয়ে বাড়ি বাড়ি গিয়ে এনআইডি নম্বর নিচ্ছে, জোগাড় করছে। খবর পেয়েছেন? তারপরে গিয়ে মোবাইল নম্বর নিচ্ছে বিশেষ করে নিরীহ মা-বোনদের মোবাইল নম্বর নিচ্ছে খবর পেয়েছেন? তারা বলে, সৎ মানুষের শাসন কায়েম করবে। বিকাশ নম্বর নিচ্ছে, ফোন নম্বর নিচ্ছে; বিকাশ করে টাকা পাঠাচ্ছে- এই বলে তাদের পরিকল্পনা।

তিনি বলেন, অনেকে ধরাও পড়েছে, এগুলাও পত্র-পত্রিকায় খবর এসেছে, শুনেছেন এসব খবর? তাহলে নির্বাচনের আগে যারা মানুষকে এইভাবে অর্থ প্রদান করে, আগেই যারা অসৎ কাজ করে, তারা কেমন করে সৎ মানুষের শাসন কায়েম করবে? করতে পারে তারা? করতে পারে না তারা। যারা নির্বাচনের আগেই অসৎ কাজ করে, কোনোভাবেই তাদের পক্ষে সৎ কাজ করা সম্ভব নয়-তারা যদি ক্ষমতায়ও যায়। পারবে? পারবে না তারা।

তারেক বলেন, এই দেশে একমাত্র শহীদ জিয়া এবং খালেদা জিয়া প্রমাণ করে দিয়েছে যে, কীভাবে দুর্নীতিকে দমন করতে হয়। এটা আমাদের কথা না এটি আন্তর্জাতিক সংস্থার কথা, যারা পৃথিবীর বিভিন্ন দেশে দুর্নীতি কত বেশি হচ্ছে না কম হচ্ছে- এটি বিভিন্নভাবে পরীক্ষা-নিরীক্ষা করে। সেই আন্তর্জাতিক সংস্থা দেখিয়েছে যে ’৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত যারা ক্ষমতায় ছিল, ওই যে যারা পালিয়ে গেছে ৫ অগাস্ট; ওরা যখন তখন ক্ষমতায় ছিল- দুর্নীতি কীভাবে দেশকে গ্রাস করেছিল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31