IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> রাজনীতি >> তাহেরপুরে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে ডাঃ বারীর গণসংযোগ

তাহেরপুরে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে ডাঃ বারীর গণসংযোগ

তাহেরপুরে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে ডাঃ বারীর গণসংযোগ

তাহেরপুরে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে ডাঃ বারীর গণসংযোগ। ছবি- ধূমকেতু প্রতিবেদক, বাগমারা

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনে ভোটের রাজনীতিতে স্পষ্ট পরিবর্তনের আভাস মিলছে।

একসময় আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত তাহেরপুর পৌরসভা এলাকা বর্তমানে রাজনৈতিক পালাবদলে জামায়াতে ইসলামীর নিয়ন্ত্রণে চলে আসছে বলে মনে করছেন স্থানীয়রা। এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডাঃ আব্দুল বারী সরদার।

প্রতীক বরাদ্দের পর থেকেই তিনি প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে।

রোববার তাহেরপুর পৌরসভা এলাকার তাহেরপুর বাজারসহ বিভিন্ন মহল্লায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি। বাজার, অলিগলি, পাড়া-মহল্লা ও জনসমাগমপূর্ণ এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেন ডা. আব্দুল বারী।

গণসংযোগকালে কৃষক, শ্রমিক, ব্যবসায়ী ও মেহনতি মানুষের সঙ্গে তাকে অত্যন্ত সাবলীল ও আন্তরিকভাবে কথা বলতে দেখা যায়। মানুষের দীর্ঘদিনের বঞ্চনা, অনিয়ম ও বৈষম্যের অভিযোগ শোনেন তিনি। এ সময় অনেক ভোটার প্রকাশ্যেই দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার করেন। স্থানীয়দের মতে, ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা ও ইনসাফের রাজনীতির আহ্বান মানুষকে নতুন করে জামায়াতে ইসলামীর প্রতি আকৃষ্ট করছে।

এবারই প্রথম সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী ডাঃ আব্দুল বারী বলেন, “বাগমারার মানুষ পরিবর্তন চায়। তারা দুর্নীতি ও দলীয়করণের রাজনীতি থেকে মুক্তি চায়।”

তিনি আরও বলেন, নির্বাচিত হলে দলীয় পরিচয় বা আত্মীয়তার ঊর্ধ্বে উঠে সকল নাগরিকের জন্য সমান সেবা নিশ্চিত করা হবে।

তিনি একটি ইনসাফভিত্তিক সমাজ ও বৈষম্যহীন বাগমারা গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, কৃষকদের ন্যায্য অধিকার আদায় এবং সাধারণ মানুষের মৌলিক সমস্যা সমাধানই হবে তার প্রধান লক্ষ্য।

গণসংযোগকালে তার সঙ্গে বাগমারা উপজেলা জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জানান, নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবেই এই গণসংযোগ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একসময় আওয়ামী লীগের প্রভাবশালী এলাকা হিসেবে পরিচিত তাহেরপুরে ডাঃ আব্দুল বারীর এই গণজোয়ার রাজশাহী-৪ আসনের নির্বাচনী সমীকরণে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। ভোটারদের ভালোবাসা আর জনসমর্থন নিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলেছেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31