IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> রাজনীতি >> লিড নিউজ >> জামায়াতের কোনো মামা-খালুর দেশ নাই, বেগমপাড়াও নাই: জামায়াতে আমির

জামায়াতের কোনো মামা-খালুর দেশ নাই, বেগমপাড়াও নাই: জামায়াতে আমির

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : জামায়াতের কোনো মামা-খালুর দেশ নাই, বেগমপাড়াও নাই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, “জামায়াত কারো কাছে মাথা নত করে নাই। কারো দয়া-অনুকম্পা কামনা করে নাই। হাজার কর্মী, সহকর্মী হারিয়েছে মাথা নত করে নাই। কারও চোখ রাঙানিকে পরোয়া করে নাই। দেশ ছেড়েও পালায় নাই। ছিলাম, আলহামদুলিল্লাহ আছি, ইনশাআল্লাহ থাকব। এ দেশ আমাদের ঠিকানা। আমাদের কোনো মামা-খালুর দেশ নাই, বেগম পাড়াও নাই। আমাদের পাড়া একটাই, কর্মের বাংলাদেশ।”

ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে নির্বাচনি জনসভায় এসব কথা বলেন জামায়াতের আমির।

শফিকুর রহমান বলেন, “ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে হলে, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার সাহস আছে তাদেরকে বেছে নিতে হবে। সেই সাহস আল্লাহর মেহেরবানীতে জমায়াতে ইসলামীর আছে। দফায় দফায় জামায়াতে ইসলামীর নেতাদেরকে ‘সাজানো সাক্ষী ও পাতানো আদালত’ দিয়ে হত্যা করা হয়েছে।”

জামায়াতে ইসলামীর আমির বলেন, “দেশটা মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবার। আমরা মিলেমিশে ফুলের বাগানের মত দেশটাকে গড়ব ইনশাআল্লাহ। সকল ধর্মের মানুষ তার প্রাপ্য অধিকার পাবে, তার লড়াই করার প্রয়োজন পড়বে না। কারণ আমরা সমাজের সুবিচার কায়েম করব। যোগ্যতা অনুযায়ী সবাই দেশ গড়ার কাজে অংশগ্রহণ করবে। দেশ সরকার দেখবে না, তিনি কোন দলের কিংবা তিনি কোন ধর্মের।”

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামো নিয়ে শফিকুর রহমান বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যে বেতন পান, তা দিয়ে সম্মানের সাথে চলা কঠিন। এজন্য তারা বাধ্য হয়ে ‘ইলিগ্যাল ইনকাম’ করেন। কেউ লোভে কিংবা নেশাবশত করেন। আমরা তাদের হাতে সম্মানের বেতন স্কেল তুলে দেব।

কুমিল্লা-৯ আসনে জামায়াতের প্রার্থী ছৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন ছিদ্দিকীর সভাপতিত্বে জনসভায় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম, আব্দুল হালিম, কুমিল্লা-১০ আসনের প্রার্থী ইয়াছিন আরাফাত, কুমিল্লা-৮ আসনের প্রার্থী শফিকুল আলম হেলাল, সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি রেজাউল করিম, নির্বাচনি পরিচালক দেলোয়ার হোসাইন এবং খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল হক আমিনী বক্তব্য দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31