IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> রাজনীতি >> বাগমারায় ভূমিধ্বস জয়ের পথে ডাঃ বারীর দাঁড়িপাল্লা

বাগমারায় ভূমিধ্বস জয়ের পথে ডাঃ বারীর দাঁড়িপাল্লা

বাগমারায় ভূমিধ্বস জয়ের পথে ডাঃ বারীর দাঁড়িপাল্লা

বাগমারায় ভূমিধ্বস জয়ের পথে ডাঃ বারীর দাঁড়িপাল্লা। ছবি- ধূমকেতু প্রতিবেদক, বাগমারা

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৪ (বাগমারা) আসনে ভোটের চিত্র দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে। মাঠপর্যায়ের বাস্তবতা, ভোটারদের সাড়া এবং পরিসংখ্যান বিশ্লেষণে রাজনৈতিক মহলের ধারণা—এবার বাগমারায় দাঁড়িপাল্লার একটি সুস্পষ্ট ও ভূমিধ্বস বিজয়ের সম্ভাবনা তৈরি হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ডা. আব্দুল বারী সরদার সম্প্রতি এক ভিডিও বক্তব্যে বলেন, “মানুষ অশান্তি চায় না, মানুষ শান্তি চায়। যেভাবে সাড়া পাচ্ছি, তাতে বাগমারায় দাঁড়িপাল্লার বিজয় কেউ ঠেকাতে পারবে না—ইনশাল্লাহ।”

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নির্বাচনী আলোচনায় নতুন গতি আসে।

ডা. আব্দুল বারীর এই আত্মবিশ্বাসকে নিছক রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখছেন না স্থানীয় ভোটাররা। দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবার মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকায় তিনি এলাকায় ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। অসুস্থতা, দুর্যোগ কিংবা জরুরি মুহূর্তে সরাসরি পাশে পাওয়া এই চিকিৎসককে এবার সংসদে পাঠাতে চান—এমন মনোভাব স্পষ্ট হয়ে উঠছে শহর ও গ্রাম উভয় এলাকাতেই। ছোট-বড় সবার মুখে এখন একটাই উচ্চারণ—দাঁড়িপাল্লা।

নির্বাচন কমিশনের তথ্যমতে, রাজশাহী-৪ (বাগমারা) আসনের আয়তন ৩৬৬ বর্গকিলোমিটার। ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৯ হাজার ৯০৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬০ হাজার ৭২০ জন, নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ১৮৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন। বিশ্লেষকদের মতে, এই বিপুল ভোটারের একটি বড় অংশ ভাসমান, যাদের সিদ্ধান্তই শেষ পর্যন্ত নির্বাচনের ফল নির্ধারণ করবে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে বাগমারা আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—ধানের শীষ প্রতীকে ডিএম জিয়াউর রহমান জিয়া, দাঁড়িপাল্লা প্রতীকে ডা. আব্দুল বারী সরদার, নাঙ্গল প্রতীকে ফজলুল হক এবং হাতপাখা প্রতীকে তাজুল ইসলাম। তবে মাঠের বাস্তবতায় অন্যদের তুলনায় দাঁড়িপাল্লার জনসমর্থন ও সাংগঠনিক উপস্থিতি বেশি দৃশ্যমান বলে জানান স্থানীয়রা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী রেজনিং অফিসার মাহবুবুল ইসলাম জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে ১২২টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। ভোট গ্রহণের জন্য ১২২ জন প্রিজাইডিং অফিসার, ৭০৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১ হাজার ৪০৬ জন পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে আনসার ও পুলিশ মোতায়েন থাকবে এবং ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সময়মতো পৌঁছানোর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সেই সাথে উপজেলা জুড়ে থাকবেন বাংলাদেশ সেনাবাহিনী এবং বিজিবি সদস্যরা।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাগমারার ভোটাররা সাধারণত এলাকার মাতব্বর, আত্মীয়-স্বজন ও প্রভাবশালী ব্যক্তিদের মতামতকে গুরুত্ব দিলেও এবার সেই চিত্রে পরিবর্তন এসেছে। প্রার্থীর ব্যক্তিগত সততা, সামাজিক অবদান, গ্রহণযোগ্যতা ও শান্তিপূর্ণ নেতৃত্বের ভাবমূর্তি ভোটের সিদ্ধান্তে বড় ভূমিকা রাখছে। এসব সূচকে ডা. আব্দুল বারী অন্যদের চেয়ে এগিয়ে রয়েছেন বলেই মনে করছেন তারা।

সব দিক বিবেচনায় ভোটের মাঠে এখন মূল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে—জয়ের ব্যবধান কত বড় হবে?

বর্তমান জনসমর্থনের ধারা অব্যাহত থাকলে রাজশাহী-৪ (বাগমারা) আসনে দাঁড়িপাল্লার একটি স্পষ্ট ও সম্মানজনক ভূমিধ্বস বিজয় প্রায় অনিবার্য বলেই ধারণা রাজনৈতিক মহলের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31