ধূমকেতু প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক এবং পবা মোহনপুর আসনে ধানের শীষ প্রতীকের কান্ডারী এ্যাডভোকেট শফিকুল হক মিলনের পক্ষে গণসংযোগ করেন নেতৃবৃন্দ।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) গণসংযোগকালে উপস্থিত ছিলেন, মহানগর যুবদল নেতা মাহমুদ হোসেন শেখ মোঃ রতন, রাজপাড়া থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম, মহানগর যুবদলের সদস্য সাব্বির ও রাজপাড়া থানা যুবদল নেতা রয়েল, হীরা, সাজু, কাজল, সামসুল, পাপ্পু, পিয়াস।
আরও উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য শামীম, ৩নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক মাসুদ মিলন ও রাজপাড়া থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য হোসেন, উজ্জ্বল, মিজু, রনি, মানিক, বুলবুল প্রমুখ।


