ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী বলেন, এলাকার উন্নয়ন চাইলে আপনারা অবশ্যই নৌকাকে বিজয়ী করবেন। কারণ নৌকা মার্কা বিশ্বশান্তির দুত জননেত্রী শেখ হাসিনার মার্কা, নৌকা মার্কা উন্নয়নের মার্কা, নৌকা মার্কা-স্বাধীনতার মার্কা। বাঘার আড়ানী পৌর নির্বাচনকে সামনে রেখে সোমবার বিকেলে আড়ানী বাজারের ঐতিহাসিক তালতলায় এক পথসভায় তিনি এ কথা বলেন।
এর আগে তিনি আড়ানী ও রুস্তমপুর বাজারের বিভিন্ন ব্যাবসায়ীদের সাথে কথা বলে হাতে নৌকার লিফলেট ধরিয়ে দিয়ে ভোট চান। নৌকার প্রার্থী শহীদুজ্জামান শাহীদকে পাশে রেখে পথ সভায় রমজান আলী বলেন, বর্তমান সরকার উন্নয়নের রোল মডেল। এই সরকার ক্ষমতায় এসে সারাদেশে যে পরিমান উন্নয় হয়েছে তা বিগত কোন সরকার আমলে হয়নি। তিনি সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে আওয়ামী লীগের দলীয় প্রার্থী শহীদুজ্জামান শাহীদকে নৌকা প্রতীক ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।
আয়োজিত গণসংযোগ ও পথসভায় অংশ গ্রহণ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের নির্বাহী সদস্য এবং দৈনিক সানশাইন পত্রিকার প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক ইউনুস আলী, রাজশাহী মহানগর যুবলীগর এর সহ-সভাপতি সালেক খান, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাচ্চু ও যুগ্ম সাধারণ সম্পাদক তরিত আল মাসুদ।


