IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজনীতি >> ‘ভবানীগঞ্জের উন্নয়ন করতে নৌকার বিজয় করুন’

‘ভবানীগঞ্জের উন্নয়ন করতে নৌকার বিজয় করুন’

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হবে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার নির্বাচন। উক্ত নির্বাচন উপলক্ষে মঙ্গলবার বিকেলে ভবানীগঞ্জ পৌরসভার হেলিপ্যাড মাঠে ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক এমপি মেরাজ উদ্দীন মোল্লা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৬ জানুয়ারির ভবানীগঞ্জ পৌরসভা নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন। ভবানীগঞ্জ পৌরসভার চলমান উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দিতে হবে। নৌকা মানে তৃণমূলের উন্নয়ন। নৌকার বিজয় মানে শেখ হাসিনার বিজয়। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকার বিজয় ঘটাতে হবে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে যে ভাবে দেশের উন্নয়ন ঘটছে তা অন্য সরকারের সময়ে হয়নি। বর্তমান সরকারের সময়ে সমান তালে গতিতে এগিয়ে চলেছে দেশের উন্নয়ন। আওয়ামী লীগের উন্নয়ন দেশবাসীর সমগ্র দেশবাসীর উন্নয়ন। আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের সংগঠন। তাই ভবানীগঞ্জ পৌরসভার নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে আব্দুল মালেক মন্ডল মেয়রকে জয়যুক্ত করার আহŸান জানান তিনি।

৬ নং ওয়ার্ড নির্বাচনের আহŸায়ক উপজেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, ভবানীগঞ্জ পৌর আ’লীগের সভাপতি, নৌকা প্রতীকের প্রার্থী মেয়র আব্দুল মালেক মন্ডল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, রাজশাহী জজ কোর্টের পিপি এ্যাড. ইব্রাহীম হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সামাদ, সাবেক দপ্তর সম্পাদক ফারুক হোসেন ডাবলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম হেলাল, উপদেষ্টা সদস্য জাকিরুল ইসলাম সান্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আলী।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান, রিয়াজ উদ্দীন, মরিয়ম বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক আব্দুল জলিল মাস্টার, কোষাধ্যক্ষ জেলা পরিষদ সদস্য মাহমুদুর রহমান রেজা, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, আইন বিষয়ক সম্পাদক মাজেদুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোসলেম উদ্দীন, কার্যকরী কমিটির সদস্য চেয়ারম্যান আজাহারুল হক, আনোয়ার হোসেন, চেয়ারম্যান আব্দুল হাকিম প্রামানিক, আসলাম আলী আসকান, আব্দুল হামিদ ফৌজদার, সরদার জান মোহাম্মদ, এস. এম. এনামুল হক, সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, জাহাঙ্গীর আলম বাদশা, মোজাম্মেল হক, সাফিনুর নাহার, জেলা পরিষদ সদস্য নার্গিস বেগম, আওয়ামী লীগ নেতা ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি অহিদুল ইসলাম, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক কহিনুর বানু, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, আব্দুল আজিজ লিটন, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সম্পাদক পারভীন আক্তার প্রমুখ।

উক্ত সভায় উপজেলা, ইউনিয়ন এবং পৌর আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31