IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজনীতি >> লিড নিউজ >> সংঘর্ষের পরে ফের সংঘাত, থমথমে আড়ানী

সংঘর্ষের পরে ফের সংঘাত, থমথমে আড়ানী

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : আগামিকাল শনিবার (১৬-জানুয়ারি) বাঘার আড়ানী পৌরসভা নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে বুধবার (১৩-জানুয়ারি) রাতে আওয়ামী লীগের দলীয় এবং বিদ্রোহী মেয়র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায়-দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল নিক্ষেপ ও গুলি বিনিময়ের পর বৃহস্পতিবার বিকেলে প্রার্থীদের নিয়ে সেমিনার করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। তার পরেও রাতে ফের সংঘাদের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ৪ নং আড়ানী নুরনগর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান(৪৫)ও তার ভ্যাগনা আরিফ (৩৫) কে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পৃথক দুটি ঘটনার পর থেকে এখন থম-থমে অবস্থা বিরাজ করছে আড়ানী। পরিস্থিতি নিয়ন্ত্রন করতে বাজার এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। চলছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ সহকারি পুলিশ সুপার এবং র‌্যাবের টহল দল।

আড়ানী নুরনগর গ্রামের লোকজন জানান, বৃহস্পতিবার রাত ১০ টার সময় আকষ্মিক ভাবে বজলুর বাড়ির সামনে সোর-গোল শুনতে পাই। সেখানে গিয়ে দেখি, বজলুর রহমানও তার ভ্যাগনা আরিফ আহত অবস্থায় পড়ে রয়েছে। এ সময় বজলুর রহমানের চাচাতো ভাইয়ের ছেলে আশিক সহ তার লোকজন টাকা দিবিনা যাবি-কই, বলে ঘটনা স্থাল থেকে সরে যাই।

আশিক জানায়, আমরা সবাই নৌকার ভোট করছি। বজলু ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সে এবং তার ভ্যাগনা প্রার্থীর কাছ থেকে টাকা এনে সেই টাকার ভাগ না দেওয়ায় তাকে মারপিট করা হয়েছে। তবে বজলু দাবি করেছেন পূর্ব শত্রæতার জের ধরে তাদের মামা-ভ্যাগনাকে মারধর করেছে আশিক, শাকিল, সজল, হাফেজ ও রাজিত।

প্রসঙ্গত, বুধবার রাত সাড়ে ৮ টার দিকে আড়ানী বাজার তালতলায় আ’লীগের দলীয় মেয়র প্রার্থী শহীদুজ্জামান শহীদ এর পক্ষে কাটাখালি পৌর সভার নবাগত মেয়র আব্বাস আলীর উস্কানি মূলক বক্তব্য কে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে বলে উল্লেখ করেন স্থানীয় লোকজন। এ ঘটনায় উভয় পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দাখিল করা হযেছে। ঘটনার দিন রাতে বিদ্রোহী প্রার্থী মুক্তার আলীর এক কর্মীকে আটক করেছে পুলিশ।

আওয়ামী লীগ দলীয় প্রার্থী শহীদুজ্জামান শহীদ জানান, তাঁর পক্ষে আহত হয়েছেন-তুষার আলী ও লাল্টু। এদের দু’জনকে পাশ্ববর্তী পুঠিয়া স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়ার পর রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে মুক্তার আলী জানান, আমি নিশ্চিত পাশ করবো জেনে শহীদুজ্জামান শহীদ তার লোকজন দিয়ে আমার কর্মীদের উপরে হামলা করে। এ ঘটনায় আমি নিজে সহ আমার কর্মী নাজমুল হক, রানা, বকুল, মজনু, খোকন, ফারুক,জিসান, হৃদয়, জাহিদ, রাজু ও আরিফুল-সহ ১৩ জন আহত হয়েছে। এদের মধ্যে নাজমুলের অবস্থা গুরুত্বর। তাকে রামেক হাসপাতালের ভর্তি করা হয়েছে।

স্থানীয় লোকজন বলেন, দুই পক্ষের দফায়-দফায় সংঘর্ষে রাস্তার পাশ দিয়ে ঢেকে রাখা বেশ কিছু সবজির দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। রাতের ঘটনার পর থেকে শুক্রবার সকাল ১০ টা পর্যন্ত কোন ব্যাবসয়ী তাদের দোকান খোলেনি।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, বুধবার রাতে উপজেলা প্রশাসন সহ পুলিশ এবং র‌্যাব এসে দুই পক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রন করেছেন। তবে পরদিন বৃহস্পতিবার রাতে বজলুও তার ভ্যাগনাকে মারপিটের ঘটনায় কোন অভিযোগ তিনি পাননি। পরিস্থিতি সাভাবিক রাখতে বাজার এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে উল্লেখ করেন ওসি।

উপজেলা সহকারি রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারকে নিয়ে বৃহঃবার আড়ানী ইউনিয়ন পরিষদে সকল প্রার্থীদের নিয়ে সেমিনার করা হয়েছে।

উপজেলা নির্বাচন অফিসার মজিবুল আলম জানান, সুষ্ট ও সুন্দর পরিবেশে নির্বাচন সফল করার লক্ষে ইতোমধ্যে সকল ধরনের প্রস্তুতি গ্রহন করেছে উপজেলা নির্বাচন কমিশন। এ পৌর সভায় ৯ টি কেন্দ্রের মধ্যে ৫ টিকে ঝুকিপূর্ণ হিসাবে চিহৃত করা হয়েছে। এখানে পৃথক-পৃথক কেন্দ্রে মেয়র পদে ৪ জন ভোট দেয়ার কথা ছিল। কিন্তু ইতোমধ্যে সংবাদ সম্মেলন করে একজন প্রার্থী নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন।

এ দিক থেকে মেয়র পদে ভোট দিবেন দিবেন ৩ জন , সাধারণ কাউন্সিলর পদে ২৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন। এ পৌর সভায় মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৮৮৪। এরমধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৮৭৮ ও নারী ভোটার ৭ হাজার ১০৬।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31