IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’
Home >> রাজনীতি >> লিড নিউজ >> আড়ানী পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী মুক্তারের জয়

আড়ানী পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী মুক্তারের জয়

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘার আড়ানী পৌরসভায় কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসব মুখর পরিবেশে এই প্রথম ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে জয়গননেছা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন স্থানীয় সাংসদ ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ শাহরিয়ার আলম। এখানে আওয়ামী লীগের দলীয় প্রার্থী শহীদুজ্জামান শহীদকে ১৬০৪ ভোটের ব্যাবধানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুক্তার আলী।

পৌর এলাকার ৯ টি কেন্দ্রের ফলাফলে মুক্তার আলী নারিকেল গাছ মার্কায় মোট ভোট পেয়েছেন ৫৯০৪, তার নিকটতম আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহীদুজ্জামান শহীদ নৌকা প্রতিকে ভোট পেয়েছেন ৪৩০০। এখানে ১২৭৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী তোজাম্মেল হক ।

এদিকে নির্বাচনের ফলাফল পাওয়ার পর মুক্তার আলী স্থানীয় সাংবাদিকদের বলেন, নৌকা আমার প্রতিদ্ব›দ্বী ছিল না। আমার প্রতিদ্ব›দ্বী ছিল ব্যাক্তি। আমি বিজয়ী হয়ে সেটি প্রমান করেছি। আমার নেতা স্থানীয় সাংসদ আলহাজ শাহরিয়ার আলম তিনি ঢাকা থেকে বাড়িতে এসে ভোট দিয়েছেন এ জন্য আমি তাঁর প্রতি কৃতঙ্গ। আমি মনোনয়ন পায়নি তার পরেও কৃতঙ্গতা প্রকাশ করছি মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি। আমার একটিই ওয়াদা আমি যতদিন বেঁচে থাকবো বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে বেচেঁ থাকবো এবং এলাকার মানুষের জন্য খেদমত করে যাবো।

সরেজমিন বিভিন্ন কেন্দ্র ঘুরে লক্ষ করা গেছে, সকাল ৮ টার পর থেকে দুপুর পর্যন্ত নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি। এরপর দুপুর থেকে বিকেল ৪ টা পর্যন্ত পুরুষ ভোটারদের লাইন ছিল চখে পড়ার মতো।

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রির্টানিং অফিসার শাহিন রেজা আনুষ্ঠানিক ভাবে উপজেলা হলরুম থেকে এ ফলাফল নিশ্চিত করেন। এসময় তাঁর পাশে ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মজিবুল আলম-সহ আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা বৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31