IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রানসিরাজগঞ্জে নবগঠিত সাংস্কৃতিক সংগঠন সিরাজগঞ্জ কালচার্স এর আত্মপ্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠাননন্দীগ্রামে দুই বালুবাহী ট্রাকের সংঘর্ষে চালক নিহতমহাদেবপুরে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক
Home >> রাজনীতি >> লিড নিউজ >> তানোরে মেয়রসহ ৫৩ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

তানোরে মেয়রসহ ৫৩ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

ধূমকেতু প্রতিবেদক, তানোর : তানোরে পৌর সভা নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে ৫৩জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

এর মধ্যে মেয়র পদে ৪জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৫জন।

রোববার সকাল বিকাল ৫ টা পর্যন্ত প্রার্থীরা তাদের নিজ নিজ প্রস্তাবকারী ও সমর্থনকারীসহ নেতা-কর্মিদের নিয়ে তানোর উপজেলা নির্বাহী অফিসার ও তানোর পৌর সভা নির্বাচনের রিটার্নিং অফিসার সুশান্ত কুমার মাহাতো’র কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

বিকাল সাড়ে ৩টার দিকে বিএনপি’র দলীয় ধানের শীষ প্রতিকের মেয়র প্রার্থী তানোর পৌর সভার বর্তমান মেয়র মিজানুর রহমান মিজান মনোনয়ন পত্র দাখিল করেন।

এসময় তার সাথে ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু চাঁদ, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, তানোর উপজেলা বিএনপি’র আহবায়ক আখেরুজ্জামান হান্নান, তানোর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোজাম্মেল হক খানসহ বিপুল সংখ্যক নেতা-কর্মি ও সমর্থকরা উপস্থিত ছিলেন ।

অপর দিকে বিকাল সাড়ে ৪টার দিকে আ’লীগ দলীয় নৌকা প্রতিকের মেয়র প্রার্থী তানোর পৌর আ’লীগ সভাপতি ইমরুল হক মনোনয়ন পত্র দাখিল করেছেন। এসময় আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মি ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

এর আগে বেলা আড়াইটার দিকে জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকের দলীয় মেয়র প্রার্থী আব্দুর রাজ্জাক ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে তানোর উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি আব্দুল মালেক নিজ নিজ সমর্থনকারী ও প্রস্তাবকারীসহ সমর্থকদের নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন।

আগামী ১৪ই ফেব্রুয়ারী তানোর পৌরসভায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31