ধুমকেতু প্রতিবেদক,দুর্গাপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীর দুর্গাপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলা পরিষদ মাঠে এসব কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন-সংগ্রাম করে আসছে। ভবিষ্যতেও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে দুর্গাপুর উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌর বিএনপির কয়েকশ নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র সাইদুর রহমান মন্টু, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু, সদস্য সচিব আহম্মেদ রেজাউল করিম স্বপন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আকবর আলী বাবলু ও আশরাফুল কবির বুলু, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজ মন্ডল ও সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
এছাড়াও দেলুয়াবাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম সাকলায়েন, নওপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান আজাদ রেজাউল করিম রেজা, পানানগর ইউপির সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম খান রবিন, মাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান ইমাম হাসান ফারুক সুমন, কিসমতগনকৈড় ইউপির সাবেক চেয়ারম্যান মাসুদ রানা, উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল ও গোলাম মোর্তুজা, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হারুনুর রশিদ মামুন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমন আহম্মেদ সুমন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুস সবুর বুলেট, ছাত্রদল নেতা মেহেদী হাসান মিলন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আলামিন রিমন ও সদস্য সচিব এসএম সাকিবসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান থেকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সকল নেতাকর্মী ও সমর্থকদের শুভেচ্ছা জানানো হয়।



