IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজনীতি >> টপ নিউজ >> আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহীপ্রার্থীকে হত্যার হুমকির অভিযোগ

আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহীপ্রার্থীকে হত্যার হুমকির অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : রহনপুর পৌরসভা নির্বাচনের আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মতিরউর রহমান খানকে গুলি করে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের প্রার্থী গোলাম রাব্বানী বিশ্বাসের বিরুদ্ধে।

শুক্রবার বিকালে স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী মতিউর রহমান খান। এ সময় তিনি হত্যার হুমকি দেয়ার সময়কার কথপোকথনের অডিও ক্লিপ সাংবাদিকদের সরবরাহ করেন।

সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থী মতিউর রহমান খান লিখিত বক্তব্যে বলেন, মনোনয়নপত্র জমাদানের পর থেকেই প্রার্থীতা থেকে সড়ে দাঁড়ানোর জন্য আওয়ামী লীগ প্রার্থী গোলাম রাব্বানী বিশ্বাস চাপ প্রয়োগ করে আসছেন। গত ১১ই জানুয়ারি দুই দফা মোবাইল ফোনে গুলি করে হত্যার হুমকি দেন। এসময় গোলাম রাব্বানী বলেন, আমি তো মেয়র হবেই, তোকে মেরে ফেলে হলেও মেয়র হবো। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় আছেন বলে জানান তিনি। আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতাসহ লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানান মতিউর রহমান খান।

৩০ জানুয়ারি তৃতীয় ধাপে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে রহনপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান খান বিদোহী প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31