IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজনীতি >> লিড নিউজ >> গণফোরাম ছাড়লেন রেজা কিবরিয়া

গণফোরাম ছাড়লেন রেজা কিবরিয়া

ধূমকেতু নিউজ ডেস্ক : গণফোরামে যোগ দেওয়ার দেড় বছর না যেতেই দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন ড. রেজা কিবরিয়া। দলের সভাপতি ড. কামাল হোসেনের কাছে ইতোমধ্যে পদত্যাপত্র জমা দিয়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক পদে থাকা রেজা কিবরিয়া।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে একটি চিঠি দিয়েছেন রেজা কিবরিয়া। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, গণফোরামের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছি এবং আমার পদত্যাগপত্র দলের সভাপতি ড. কামাল হোসেনের কাছে ইতোমধ্যে জমা দিয়েছি। এছাড়া আমি গণফোরামের সদস্যপদ থেকেও ইস্তফা দিয়েছি।

সোমবার দুপুরে টেলিফোনে রেজা কিবরিয়া এ বিষয়ে বলেন, সংক্ষেপে আমি এটুকুই বলব যে, আমি গণফোরামের সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিয়েছি। সেই সঙ্গে গণফোরামের রাজনীতি থেকেও বিদায় নিয়েছি। তবে ড. কামাল হোসেনের সঙ্গে আমার সম্পর্ক অটুট থাকবে, এটি ৪৫ বছরের সম্পর্ক।

দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়ার জন্য ড. কামাল হোসেন ও গণফোরামের নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রেজা কিবরিয়া। গত ১৮ মাস ড. কামাল হোসেনের সঙ্গে কাজ করতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন বলেও জানান।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলে (আইএমএফ) কাজ করতেন ড. রেজা কিবরিয়া। একাদশ সংসদ নির্বাচনের আগে ২০১৮ সালের ডিসেম্বরে তিনি আনুষ্ঠানিকভাবে গণফোরামে যোগ দেন। গণফোরাম থেকে মনোনয়ন নিয়ে তিনি সংসদ নির্বাচনে হেরে যান। পরে গণফোরামের সবশেষ কাউন্সিলে রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদক করা হয়। তাকে এই পদে পদায়নের পর গণফোরামের জ্যেষ্ঠ কয়েকজন নেতার মধ্যে অস্বস্তি তৈরি হয়। গৃহবিবাদ দেখা দেয় সংগঠনটিতে। বহিষ্কার-পাল্টা বহিষ্কারের ঘটনাও ঘটে। সম্প্রতি বিক্ষুব্ধ নেতারা জানান, তাদের মধ্যে আর দ্বন্দ্ব নেই। তারা একসঙ্গে পথ চলতে চান। গণফোরামে ঐক্য প্রক্রিয়ার মধ্যেই সংগঠনটির সাধারণ সম্পাদকের দল ছাড়ার ঘোষণা এল।

গণফোরাম ছাড়লেও ভবিষ্যতে জনগেণের পাশে থাকতে চান বলে জানান রেজা কিবরিয়া। তিনি বলেন, আমার বাবা শাহ এ.এম.এস. কিবরিয়ার মত আমি জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।

‘বাংলাদেশে যারা গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে আমি তাদের সঙ্গে কাজ করে যাব। আমি আমাদের তরুণ প্রজন্মকে নিয়ে অনেক আশাবাদী। আমি মনে করি তরুণরা বাংলাদেশের অপার সম্ভাবনা সম্পর্কে ধীরে ধীরে সচেষ্ট হয়ে উঠছে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31