IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজনীতি >> অনুমতি মেলেনি, সমাবেশ করবেই বিএনপি

অনুমতি মেলেনি, সমাবেশ করবেই বিএনপি

বিএনপি

বিএনপি লোগো। ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : অনুমতি মেলেনি তবুও খুলনা মহানগরে আগামীকাল শনিবার সমাবেশ করবে বিএনপি। শুক্রবার বাংলাদেশ জার্নালকে এমনটাই বলেছেন খুলনা মহানগর সিটি করপোরেশনের বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচনের দাবিতে খুলনা মহানগরে সমাবেশ করার কথা ছিলো বিএনপি। কিন্তু দলটি এখন পর্যন্ত সমাবেশ করার অনুমতি পায়নি। তবে তারা প্রত্যাশা করছে, শেষ মুহুর্তে হলেও সরকার তাদের সমাবেশ করার অনুমতি দেবে। আর যদি শেষ পর্যন্ত সরকার অনুমতি না দেয় এরপরও তারা সমাবেশ করবে।

জানতে চাইলে খুলনা মহানগর সিটি করপোরেশনের বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বাংলাদেশ জার্নালকে বলেন, যেসব স্থানে সমাবেশ অনুষ্ঠিত হয় বা করা যায়, এমন ৪টি স্থানে সমাবেশ করার জন্য আমরা দুই দফা আবেদন করেছি। কিন্তু এখন পর্যন্ত আমাদের অনুমতি দেয়া হয়নি। তবে আমরা আশা করছি, শেষ মুহুর্তে হলেও সরকার সমাবেশ করার অনুমতি দেবে। যদি অনুমতি না দেয় এরপরও আমরা সমাবেশ করবো।

এদিকে খুলনা জেলার ১৮টি সড়কে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘণ্টা পরিবহন চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতি।

এ বিষয়ে খুলনা জেলা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সোনা বলেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। সেজন্য আজ সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘণ্টা শহরের কোনো পরিবহন ছেড়ে যাবে না এবং কোনো পরিবহন শহরে প্রবেশ করবে না।

বাস-মিনিবাস বন্ধের বিষয়ে খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, শুধু বাস-মিনিবাস নয় নদী পথে সব কিছু বন্ধ ঘোষণা করা হয়েছে। যাতে আমাদের সমাবেশে কোন নেতাকর্মীরা আসতে না পারে। এজন্য ইতিমধ্যে আমাদের ৩১ জন কর্মীকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করেছে এবং শত শত নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে।

গত ৫ ফেব্রুয়ারি ভোট কারচুপির প্রতিবাদে ঢাকা উত্তর ও দক্ষিণসহ ৬টি সিটি করপোরেশনে সমাবেশ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এরমধ্যে ১৮ ফেব্রুয়ারি বরিশালে সমাবেশ করেছে দলটি।

কর্মসূচি অংশ হিসেবে আগামী ১ মার্চ রাজশাহীতে, ৩ মার্চ ঢাকা মহানগর উত্তর এবং ৪ মার্চ দক্ষিণে সমাবেশ করবে বিএনপি। এছাড়া গত ১৩ ফেব্রুয়ারি চট্রগ্রামে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সেটা স্থগিত করা হলেও পরবর্তী সমাবেশের তারিখ ঘোষণা করা হয়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31