ধূমকেতু প্রতিবেদক, বাঘা : চারঘাট বাঘার সাংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, যাদের দ্বারা দলের ক্ষতি এবং দুর্নীতি হওয়ার সম্ভাবনা রয়েছে তাদেরকে কোন পদে আনা যাবেনা। বরং যাদের মাধ্যমে দলকে গতিশীল এবং সু-সংগঠিত করা সম্ভব তাদেরকে পদে আনতে হবে। এটি আমার কথা নয়, এ কথা বলেছেন আওয়ামী লীগের দলীয় প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার বাঘা উপজেলার গড়গড়ি এবং আড়ানী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিকেল সাড়ে ৪ টায় গড়গড়ি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আরমান আলীর সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রতিটা রাজনৈতিক সংগঠনের মধ্যে কিছুটা ভেদা-ভেদ এবং রাজনৈতিক মতো বিরোধ রয়েছে। তবে সকল মতবিরোধ ভুলে দলকে সু-সংগঠিত করাসহ সবাইকে এক কাতারে দলের সার্থে কাজ করতে হবে।
এই সম্মেলনে সরের হাট আব্দুল গনি মহা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনিছুর রহমান (আনিছ) কে সভাপতি এবং গড়গড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এ সময় বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আমজাদ হোসেন নবাব, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক আবুবক্কর সিদ্দিক ও রোকনুজ্জামান রিন্টু, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নছিম উদ্দিন ও সিরাজুল ইসলাম মন্টু, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, আওয়ামী লীগ নেতা মাসুদ রানা তিলু, আব্দুল হালিম মোল্লা, মুক্তিযোদ্ধা কমান্ড আব্দুল খালেক, বাঘা পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফাতেমা মাসুদ লতা, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা বিপাশা খাতুন প্রমুখ।
এর আগে সকাল ১১ টায় আড়ানী বেড়েরবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আড়ানী ইউনিয়ন আওয়ামী লীগের বিদায়ী সভাপতি শফিকুল ইসলাম নান্টু সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে অত্র ইউনিয়নের চেয়ারম্যার রফিকুল ইসলামকে সভাপতি এবং এনামুল হককে দলীয় নেতা-কর্মীদের সমর্থনে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এসময় তাদেরকে ফুল দিয়ে সিক্ত করেন দলীয় নেত্রীবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা আওয়ামী লীগের সিনিয়ার সহ সভাপতি আজিজুল আলম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম নান্টু, আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি শহীদুজ্জামান শাহীদ, সাধারণ সম্পাদক আবদুল মতিন মতি, আড়ানী পৌর ছাত্রলীগের বিপ্লবী সভাপতি রিবন আহম্মেদ বাপ্পি প্রমুখ।
সর্বশেষে রাত ৯ টায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাঘা মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে তাঁর নিজেস্ব অর্থয়নে কেনা জমির উপরে উপজেলা আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ ও বঙ্গবন্ধ সৈনিক লীগের জন্য পৃথক চারটি অফিসের উদ্বোধন করেন।


