IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> টপ নিউজ >> রাজনীতি >> রাব্বানীকে নিয়ে জনপ্রিয় অভিনেত্রীর স্ট্যাটাস

রাব্বানীকে নিয়ে জনপ্রিয় অভিনেত্রীর স্ট্যাটাস

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক জিএস ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী কয়েকদিন ধরে অসুস্থ। জ্বর, সর্দি কাশি, শ্বাসকষ্ট ও শারীরিক দুর্বলতায় ভুগছেন তিনি। ৩ এপ্রিল নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানিয়েছেন রাব্বানী। সেখানে তিনি জীবন নিয়ে শঙ্কার কথাও লেখেন।

রাব্বানীর আবেগী ফেসবুক পোস্ট মন ছুয়ে গেছে অনেকের। অনেকের মতো রাব্বানীর পাশে দাঁড়িয়েছেন স্টার জলসার ‘কে আপন কে পর’ সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা। যাকে দুই বাংলার মানুষ ‘জবা’ নামে চেনেন। রাব্বানীর সুস্থতা কামনা করে নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন পল্লবী।

লিখেছেন, ‘মানুষের সেবা করার থেকে বড় ধর্ম কিছু হতে পারে না। আর সেই জনসেবা করতে গিয়ে কোভিড-১৯ পজেটিভ হলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। হয়তো তার জন্মই হয়েছে মানুষের সেবা করার জন্য।’

তিনি আরও লেখেন, ‘এপার বাংলার সাথে ওপার বাংলার কোন না কোন যোগসূত্র থেকেই যায়, ঠিক তেমন ওপার বাংলায় থেকেও হাজার ব্যস্থতার মধ্যেও সব কথা শেয়ার করেছো। খোঁজখবর নিয়েছো, এটাই মানবতা। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। তোমার অপেক্ষায় আছে বাংলাদেশ।’

পল্লবীর দেওয়া স্ট্যাটাসটি নিজের ফেসবুক পেজে শেয়ার করেন গোলাম রব্বানী।

এর আগে করোনাভাইরাসে আক্রান্ত নিজের অবস্থার আরও অবনতির কথা তুলে ধরেন রাব্বানী। তার ফেসবুকে লেখেন, ‘জ্বর, সর্দি-কাশি আর শারীরিক দুর্বলতার সঙ্গে গত দুদিন যাবৎ শ্বাসকষ্ট আর বুকে চাপ অনুভব করছি। গতরাতে কিছু সময়ের জন্য অক্সিজেন সিলিন্ডারও ব্যবহার করতে হয়েছে। যদি কিছু হয়ে যায়, যদি অকালে চলে যেতে হয়… এই আফসোস, হতাশা আর মনোকষ্ট নিয়েই যেতে হবে…।’

তার এই পোস্ট মনে ধরেছে পল্লবীর।

প্রসঙ্গত, ২০১৬ সালে স্টার জলসায় শুরু হয়েছিল ‘কে আপন কে পর’ সিরিয়ালের প্রচার। এতে ‘জবা’ চরিত্রে অভিনয় করে দুই বাংলায় ব্যাপক পরিচিতি পেয়েছেন পল্লবী। তার পিসির (ফুফা) ছিলেন একজন অভিনেতা। পল্লবীর সঙ্গে যেতেন বিভিন্ন স্টুডিওতে। সেখান থেকেই পরিচয় একাধিক পরিচালকের সঙ্গে। তাদের মাধ্যমেই ‘কে আপন কে পর’ সিরিয়ালের প্রস্তাব পান পল্লবী। এই অভিনেত্রীর হৃদয় ছুয়ে গেছে রাব্বানীর পোস্ট।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31