IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> রাজনীতি >> সেতুমন্ত্রীকে এলাকায় প্রবেশ করতে দেবেন না কাদের মির্জা

সেতুমন্ত্রীকে এলাকায় প্রবেশ করতে দেবেন না কাদের মির্জা

ধূমকেতু নিউজ ডেস্ক : সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে তার নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রবেশ করতে দেবেন না বলে ঘোষণা দিয়েছেন তার ছোটো ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

শুক্রবার বিকালে ফেসবুক লাইভে দেয়া বক্তৃতায় এ ঘোষণা দেন তিনি। পাশাপাশি তিনি অভিযোগ করেছেন, ওবায়দুল কাদেরের নির্দেশে তাকে বসুরহাট পৌরসভায় পুলিশ অবরুদ্ধ করে রেখেছে।

এর আগে শুক্রবার দুপুরের দিকে আরেকটি ফেসবুক লাইভে কাদের মির্জা বড় ভাই ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে বলেছেন, গতকালও বাদল (মিজানুর রহমান) আপনাকে গালাগাল করেছে, রাজাকারের সন্তান বলেছে রুপালী চত্বরে প্রকাশ্যে, আপনার শরম আছে? লজ্জা আছে? শরম থাকলে আপনি রিজাইন দিয়ে ঢাকায় উঠে যাইতেন। আপনি দলকেও ক্ষতিগ্রস্ত করছেন। আমি সবাইকে চিনি, ওপর থেকে নিচ পর্যন্ত।

বিকালের ফেসবুক লাইভে কাদের মির্জা বলেন, আজকে আমার বিরুদ্ধে পুলিশ, প্রশাসন লেলিয়ে দিয়েছে, এটা কিসের ইঙ্গিত বহন করে? আমি জানতে চাই। আপনি যতই ষড়যন্ত্র করেন ওবায়দুল কাদের সাহেব, আমার মুখ বন্ধ করতে পারবেন না। গ্রেপ্তার করে গুলি করে মেরে ফেলবেন? এই চোরা, দুর্নীতিবাজ ডিসি, এসপি, ইউএনও, ওসিকে দিয়ে কী করবেন? পিটাইবেন, মারি পালাইবেন? পালান।

কাদের মির্জা বড় ভাই ওবায়দুল কাদেরের প্রতি ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, আমার বিরুদ্ধে পুলিশকে লেলিয়ে দিয়েছেন, সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছেন। থানায় এখনো সন্ত্রাসীরা অবস্থান করছে। থানা সন্ত্রাসীদের হাতে জিম্মি। উপজেলা প্রশাসন সন্ত্রাসীদের হাতে জিম্মি।

কাদের মির্জা অভিযোগ করেন, ওবায়দুল কাদের প্রশাসনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করে তার স্ত্রীকে বাঁচানোর জন্য ব্যস্ত। তার দুর্নীতিবাজ স্ত্রী বাঁচতে পারবেন না। কোনো সুযোগ নেই। আজকে গরিব কর্মীরা দুই বেলা খেতে পারেন না। তাদের জেলে যেতে হয়। ওসি তাদের এখানে এনে মারধর করেন। একরাম-নিজামের সন্ত্রাসীরা ও ইশারাতুন্নেসা কাদেরের সন্ত্রাসীরা আজকে সব করছে।

বড় ভাই ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে কাদের মির্জা বলেন, আপনার অস্তিত্ব এই কোম্পানীগঞ্জের মানুষ একদিন শেষ করে ফেলবে। আপনাকেও ছেড়ে দেবে না। কোম্পানীগঞ্জের মাটিতে এটার সমাধান যদি না হয়, আপনি আসতে পারবেন না। প্রয়োজনে আমার রক্ত ঝরবে। আমার পরিবারের সদস্যদের রক্ত ঝরবে। আপনাকে কোম্পানীগঞ্জের মাটিতে আর আসতে দেব না।

কাদের মির্জা প্রায় ১৫ মিনিটের ফেসবুক লাইভে কথা বলেন। সেতুমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, তুমি জেলে দেবে, হত্যা করবে? তোমাকে আমরা ভয় করি না। তোমার খাইও না, পরিও না। তোমার কারণে আমার একটা ভাই ফাঁস নিয়ে মারা গেছে। আজ তোমার স্ত্রী হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। তোমার শ্বশুরপক্ষের লোকজন হাজার কোটি টাকার মালিক হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31