IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> রাজনীতি >> লিড নিউজ >> জামায়াত-বিএনপির বি-টিম হেফাজত

জামায়াত-বিএনপির বি-টিম হেফাজত

ধূমকেতু নিউজ ডেস্ক : হেফাজতে ইসলামকে বিএনপি-জামায়াতের বি-টিম বলে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।তিনি বলেছেন, আজকে হেফাজত, জামায়াত ও বিএনপি এরা এক এবং অভিন্ন। হেফাজত হলো জামায়াত-বিএনপির বি-টিম। এরা প্রত্যেকে স্বাধীনতাবিরোধী।আজকে বিএনপি ও জামায়াত ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রশ্রয় দিচ্ছে। আর এজন্য কিন্তু হেফাজত এই আস্ফালন দেখানোর সুযোগ পেয়েছে।

শনিবার সাংবাদিকদের হানিফ এসব কথা বলেন। এর আগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি জানানো হয় এবং মুজিবনগরে নির্মিত শেখ হাসিনা মঞ্চে দাঁড়িয়ে হানিফ জাতীয় পতাকা এবং জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন দলীয় পতাকা উত্তোলন করেন।

এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জেলা প্রশাসক (ডিসি) মুনসুর আলম খান এবং পুলিশ সুপার (এসপি) এসএম মুরাদ আলী উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের হানিফ বলেন, ২০১৩ সালে যুদ্ধাপরাধীদের বিচার করে যেভাবে মাজা ভেঙে দেওয়া হয়েছে। এই ধর্মব্যবসায়ী এবং যারা এ দেশের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে এদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় তাদের আইনের আওতায় এনে বিষদাঁত উপড়ে ফেলতে হবে। এরপর কণ্টকমুক্ত করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাব।

হেফাজতকে নিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, আজকে হেফাজতের নামে যারা আছে, তারা বাংলাদেশের সংবিধানকে মানতে চায় না। তারা জাতীয় সংগীত গাইতে চায় না।তারা জাতীয় পতাকাকে সম্মান করতে চায় না। এরা কারা? যারা বাংলাদেশের স্বাধীনতাকে এখনো মনে-প্রাণে ধারণ করতে পারেনি, তারাই শুধু এই সংবিধানকে মানতে চায় না। এই অপশক্তি বিএনপির নেতৃত্বে আজকে শক্ত অবস্থায় দানা বেধেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31