IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ক্ষমতায় বসানো বা নামানো হেফাজতের উদ্দেশ্য নয় : বাবুনগরী

ক্ষমতায় বসানো বা নামানো হেফাজতের উদ্দেশ্য নয় : বাবুনগরী

ধূমকেতু নিউজ ডেস্ক : হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, হেফাজত দেশের বড় একটি অরাজনৈতিক সংগঠন। প্রতিষ্ঠার ১১ বছরেও কোনো পার্টির সঙ্গে দলটির সম্পর্ক ছিল না। কাউকে ক্ষমতায় বসানো বা ক্ষমতা থেকে নামানো হেফাজতের উদ্দেশ্য নয়। নাউজুবিল্লাহ, এটা ডাহা মিথ্যাচার। জনগণ এবং সরকারকে আমি বলবো আপনারা এসমস্ত গুজবে কান দেবেন না।

তিনি বলেন, হেফাজত শান্তি-শৃঙ্খলা চায়, কোনো সংঘাতে যেতে চায় না। কোনো পার্টি বা দলের এজেন্ডা বাস্তবায়নও হেফাজত ইসলামের উদ্দেশ্য নয়।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে দেশবাসীর উদ্দেশে দেয়া ২০ মিনিট ৩৭ সেকেন্ডের এক ভিডিও বার্তায় জুনায়েদ বাবুনগরী এসব কথা বলেন।

হেফাজতের নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি বন্ধ করার দাবি জানিয়ে সরকারের উদ্দেশে জুনায়েদ বাবুনগরী বলেন, নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। হেফাজতের যেসব নির্দোষ নেতাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের অবিলম্বে মুক্তি দিন।

ভিডিও বার্তায় তিনি বলেন, রমজানে প্রশাসন হেফাজতের নেতাকর্মীদের ও তৌহিদী জনতাকে হয়রানি করছে, গ্রেপ্তার করছে। নেতাকর্মীরা ভয়ে বাসায় আসতে পারেন না, সারারাত তাদের বাইরে থাকতে হয়। ইফতার ও সেহরির সময়ও নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।

দেশাবাসী, হেফাজতের নেতাকর্মী, তৌহিদী জনতার উদ্দেশে বাবুনগরী বলেন, আপনারা সবুর করুন, কোনো সংঘাত, ভাঙচুর জ্বালাও পোড়াও করবেন না। হেফাজত জ্বালাও পোড়াওতে বিশ্বাস করে না। বরং হারাম মনে করে। আপনারা সবুর করুন।

তিনি বলেন, আজিজুল হক ইসলামবাদী, জুনায়েদ আল হাবীব ও মামুনুল হকসহ এ পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছেন, তাদের সবাইকে মুক্তি দিতে হবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরবিরোধী হেফাজতের কোনো কর্মসূচি ছিল না দাবি করে ভিডিও বার্তায় তিনি আরো বলেন, কিছু কিছু বক্তা তাদের বক্তব্যে এ ব্যাপারে বললেও মোদি আসার বিষয়ে হেফাজতের কোনো কর্মসূচি ছিল না। অথচ এই ইস্যুকে কেন্দ্র করে গত ২৬ মার্চ জুমার দিন দেশের বিভিন্ন স্থানে কিছু দুর্ঘটনা ঘটে। আমাদের কোনো কমান্ড ছিল না। আমি নিজে হাটহাজারী মাদরাসায় ছিলাম না। দূরে সফরে ছিলাম। এর আগে, বায়তুল মোকাররমেও কিছু মুসল্লি কেরামের মাজখানে কিছু অঘটন হয়েছে। ক্যাডাররা মুসল্লিদের মারধর করেছে বায়তুল মোকাররম মসজিদের ভেতরে। এরপরে হাটহাজারীর ঘটনা ঘটেছে। যার জন্যে আমরা দুঃখিত। আবার ব্রাহ্মণবাড়িয়ায়ও কিছু দুর্ঘটনা ঘটেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31