IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজনীতি >> উমার ইউনিয়নবাসীর সেবা করতে চান ওবায়দুল হক

উমার ইউনিয়নবাসীর সেবা করতে চান ওবায়দুল হক

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে উমার ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইউনিয়ন বাসীর সেবা করতে চান ত্যাগী আওয়ামী লীগ নেতা ওবায়দুল হক সরকার। যাকে পুরো নওগাঁ জেলায় ওবায়দুল মেম্বার হিসেবে লক্ষাধিক মানুষ চেনে। সম্প্রতি উমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডলের অকাল মৃত্যুতে ইউনিয়ন বাসীর পক্ষ থেকে উৎসাহ ও সাড়া পাওয়ায় নির্বাচনে প্রার্থী হতে চান ওবায়দুল হক সরকার। ভোটে বাংলাদেশ আওয়ামী লীগের নমিনেশন পেলে শতভাগ বিজয় নিশ্চিত বলে দাবী করেন প্রার্থী ওবায়দুল হক সরকার।

তথ্য নিয়ে জানা যায়, ১৯৬৯ সালে জাতির পিতার নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগে যোগদানের মাধ্যমে ছাত্র রাজনৈতিক জীবনে পদার্পন করেন। স্বাধীনতা যুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশে ১৯৭৬ সালে থানা আওয়ামীলীগের প্রচার সম্পাদক পদের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে আশির দশকে ইউপি নির্বাচনে বিজয়ী হয়ে একটানা ১২ বছর উমার ইউনিয়নের সদস্য হিসেবে সফলভাবে দক্ষতার সহিত ইউপি সদস্য (মেম্বার)র দায়িত্ব পালন করেন। ৯০ পরবর্তীতে অনেক মিছিল মিটিং- রাজনৈতিক বিভিন্ন চড়াই-উৎড়াই পেরিয়ে সামনের সাড়িতে থেকে দলের সিনিয়র নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে দায়িত্বশীল নেতৃত্ব দিয়েছেন। প্রায় ৩০ বছর ধরে অনেক সুযোগ থাকা সত্বেও ত্যাগ স্বীকার করে বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা যুগ্ম সম্পাদক পদে অদ্যাবধি দায়িত্ব পালন করছেন। দলীয় পদ ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধি নির্বাচনে প্রতিদ্ব›দ্বীতার ইচ্ছা থাকা সত্তে¡ও স্থানীয় সাংসদের পরামর্শে ত্যাগ স্বীকার করে আওয়ামী লীগের আদর্শকে বুকে লালন করে শুধুমাত্র দলীয় পদটিই আকড়ে আছেন এবং দলীয় নেতাকর্মীদের সাথে সমন্বয় করে সাধ্যমত সেবা দিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, বৈশিক মহামারী চলমান অবস্থায় করোনার প্রভাবে ক্ষতিগ্রস্থ দরিদ্র ও অসহায়দের প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে অর্থনৈতিকভাবে সাহায্য-সহযোগিতা করেছেন।

উমার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম হেলাল জানান, ওবায়দুল হক সরকার একজন জনপ্রিয় ও পরিক্ষিতি নেতা, জনগনের সুখে-দুঃখে ইউনিয়নবাসীর পাশে তিনি সব সময় ছিলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তাকে দলের নমিনেশন দেওয়া এখন ইউনিয়নবাসীর একমাত্র দাবী।

আওয়ামী লীগ নেতা ওবায়দুল হক সরকার জানান, আমি ছাত্রজীবন থেকে রাজনীতির সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছি, বঙ্গবন্ধুর আদর্শে আদর্শবান হয়ে, তাঁর উত্তরসুরী আওয়ামী লীগের কান্ডারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন নেতৃত্ব নওগাঁ-২ আসনে বার বার নির্বাচিত জননন্দিত নেতা আলহাজ্ব শহীদুজ্জামান সরকার এম.পি নেতৃত্বে আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে উমার ইউনিয়নবাসীর প্রত্যাশা পুরনে বাকি জীবন উৎস্বর্গ করতে চাই।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31