IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> টপ নিউজ >> রাজনীতি >> চার মাস পর রিজভী

চার মাস পর রিজভী

ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপি নেতাদের মধ্যে রুহুল কবির রিজভী সাহসী ও দৃঢ়চেতা হিসেবে সব মহলে পরিচিত। ধর-পাকড়, মামলা-হামলা ও হুলিয়া মাথায় নিয়েও রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাওয়ার সুনাম রয়েছে তার। করোনা পরিস্থিতিতে সারাদেশে স্বশরীরে উপস্থিত থেকে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছেন দুস্থদের ঘরে ঘরে।

পরে করোনায় আক্রান্ত হন বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব। দীর্ঘদিন করোনায় ভোগেন এই নেতা।

শারীরিকভাবে অসুস্থ হয়ে চলতি বছরের এপ্রিল মাসে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর থেকে টানা প্রায় চার মাস তিনি রাজনৈতিক কর্মসূচি থেকে দূরে ছিলেন।

এমনকি এই সময়ের মধ্যে তাকে প্রকাশ্যে কোথাও দেখা যায়নি। মূলত হাসপাতাল আর বাসাতেই সময় কেটেছে তার।

অবশেষে প্রায় চার মাস সোমবার বিএনপির এই জ্যেষ্ঠ নেতা প্রকাশ্যে এলেন। রাজধানীর মোহাম্মদপুরে একটি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি।

জানা গেছে, ‘বন্দুকযুদ্ধে’ নিহত মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ছানাউল্লাহ ছানার মেয়ের বিয়েতে বিএনপির পক্ষ থেকে উপহার দিতেই সেখানে গিয়েছিলেন রিজভী।

মহানগর পশ্চিমের সাবেক ছাত্রদল নেতাদের উদ্যোগে প্রয়াত নেতার মেয়ের বিয়েতে একটি আলমারি উপহার দেয়া হয়। এস এম ছানাউল্লাহর আদাবরের বাসভবনে গিয়ে তার স্ত্রীর হাতেএ উপহার হস্তান্তর করেন রিজভী।

এসময় উপস্থিত ছিলেন, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সাবেক সভাপতি মো. কামরুজ্জামান জুয়েল, মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মারুফী, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সাবেক সহ-সাধারণ সম্পাদক সালাউদ্দিন সজিব, আদাবর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আল আমিন আহমেদ প্রমুখ।

২০১৫ সালে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন ছানাউল্লাহ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31