IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজনীতি >> ‘করোনার দুঃসময়ে কোন আ.লীগ নেতা পালিয়ে যায়নি’

‘করোনার দুঃসময়ে কোন আ.লীগ নেতা পালিয়ে যায়নি’

ধূমকেতু প্রতিবেদক : করোনাকে ভয় নয়, সচেতনতার মাধ্যমে করতে হবে জয়। সেজন্য সকলকে সরকারী নির্দেশনা মেনে চলতে হবে। বাড়ীর বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। অতি জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাড়ী বাইরে বের হবো না। সচেতনতাই করোনা প্রতিরোধের অন্যতম হাতিয়ার।

রোববার সকালে নগরীর কুমারপাড়াস্থ সরকার টাওয়ারে দেড় শতাধিক ফুটপাতে বসা চা-বিক্রেতাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

তিনি বলেন, করোনার এই দুঃসময়ে কেউ যাতে না খেয়ে থাকে সেকথা মাথায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল নেতাকর্মীকে গরীব, অসহায়, ছিন্নমূল, দিনমুজুর ও কর্মহীন মানুষদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। তারই নির্দেশনা মোতাবেক আওয়ামী লীগের নেতারা যে যেভাবে পারছে গরীব অসহায়দের মাঝে নগদ অর্থ এবং খাদ্য সামগ্রী দিয়ে সহযোগীতা করছে।

ডাবলু সরকার বলেন, করোনার শুরু থেকেই কোন আওয়ামী লীগ নেতারা কোথাও পালিয়ে অথবা লুকিয়ে থাকেনি। দেশবাসীকে সচেতন এবং খাদ্য সামগ্রী দিয়ে সহযোগীতা করে আসছে। বর্তমানে প্রধানমন্ত্রী সকলের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করছেন। আপনারা সকলে টিকা দিবেন। ভ্যাকসিনের ব্যাপারে বিরোধীদলের অনেক নেতারা বিরুপ মন্তব্য করেছিলো। কিন্তু আজ কি হলো বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির বহু নেতা এই ভ্যাকসিন নিয়েছে। তাই কোন গুজবে আপনারা কান দিবেন না। এখন শুধু শহরে নয় গ্রামের সকল পর্যায়ের মানুষদের জন্যও ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা করেছেন। তারা শুধুমাত্র আইডি কার্ড দেখিয়ে বিনামূল্যে টিকা নিতে পারবে। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে বাংলাদেশের একজন সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সকল আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়া করবেন।

খাদ্য বিতরণ অনুষ্ঠানের শুরুতেই শোকাবহ আগস্ট মাস উপলক্ষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, জাতীয় চার নেতাসহ সকল শহীদদের স্মরণে ১ মিনিট নিরাবতা পালন করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ১০ কেজি চাল ও ১ কেজি ডাল।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, রেজাউল ইসলাম বাবলু, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, পঙ্কজ দে, নগর আওয়ামী লীগের সদস্য ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আশরাফ উদ্দিন খান, সদস্য ও ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মমতাজ হোসেন, সদস্য ও ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপন্ন কুমার সরকার প্রমূখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31