IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’
Home >> টপ নিউজ >> রাজনীতি >> রাজনৈতিক শূন্যতা পূরণে মানুষকে সংগঠিত করতে হবে

রাজনৈতিক শূন্যতা পূরণে মানুষকে সংগঠিত করতে হবে

ধূমকেতু নিউজ ডেস্ক : বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে দেশের মানুষ বড় অসহায় বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল- বাংলাদেশ জাসদ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দলের স্থায়ী কমিটির সভায় দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এক বিবৃতিতে এ অভিমত ব্যক্ত করা হয়।

জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়ার সভাপতিত্বে স্থায়়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভার প্রস্তাবে বলা হয়- দেশের সব পর্যায়ে একটা আতঙ্ক বিরাজমান। রাজনৈতিক শূন্যতার কারণে জনগণের মধ্যে অরাজকতার বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধ গড়ে উঠছে না। ফলে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির আশঙ্কা দেখা যাচ্ছে। জাসদ ক্ষমতাসীনদের একচেটিয়া দাপটের বিরুদ্ধে জনগণের শক্তিকে সংঘবদ্ধ করার জন্য সব প্রগতিশীল, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণের আহ্বান জানায়।

বিবৃতিতে নোয়াখালী এবং সিলেটের এম সি কলেজের ধর্ষণের ঘটনা এক নারকীয় চিত্র তুলে ধরা হয়। পাশাপাশি রাতারাতি ধনী হওয়ার একটা প্রবণতা সমাজে ব্যধির রূপ নিয়েছে। ক্ষমতার রাজনীতিতে মেধার চর্চার চাইতে বাহু শক্তির কদর বেড়েছ। অবৈধ টাকার মালিকরা ত্যাগী নেতা-কর্মীদের উপর খবরদারি করছে, নির্বাচনে মনোনয়ন বাগিয়ে নিচ্ছে। সৎ, নিষ্ঠাবান এবং ত্যাগী রাজনৈতিক নেতা-কর্মীরা উপহাসের পাত্রে পরিণত হয়েছেন।

সভায় আরও বলা হয়-রাজনীতি থেকে গণতন্ত্রের চর্চা উঠে যাওয়ার উপক্রম হয়েছে। কার্যকর কোনো বিরোধীদলের উপস্থিতি না থাকাতে কোনো ক্ষেত্রে জবাবদিহিতা নেই। মানবিক মূল্যবোধ আজ মারাত্মক অবক্ষয়ের মুখোমুখি। এমতাবস্থায় আইনের শাসন, গণতন্ত্র, ন্যায়বিচার এবং সমতার ভিত তৈরি করতে সকল প্রগতিশীল, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাজনৈতিক-সামাজিক শক্তিকে সংঘবদ্ধ করার বিকল্প নাই।

সভায় দলের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, ডা. মুশতাক হোসেন, মো. খালেদ, ইন্দু নন্দন দত্ত, করিম শিকদার, মঞ্জুর আহম্মদ মঞ্জু, আনোয়ারুল ইসলাম বাবু, শহিদুল ইসলাম, শফিউদ্দিন বেলাল বক্তব্য রাখেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31