IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> এইচএসসির বিষয়ে সরকার আবারো বিবেচনা করতে পারে : জি এম কাদের

এইচএসসির বিষয়ে সরকার আবারো বিবেচনা করতে পারে : জি এম কাদের

ধূমকেতু নিউজ ডেস্ক : জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, দেশ, জাতি ও মেধাবীদের স্বার্থে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার বিষয়ে সরকার আবারো বিবেচনা করতে পারে।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনে কুষ্টিয়া জেলা সাংগঠনিক সভায় তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, যেখানে সব কিছুই খুলে দেয়া হয়েছে সেখানে শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ এইচএসসি পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে নেয়া যেতে পারে।

জাপা চেয়ারম্যান বলেন, দেশ থেকে ধর্ষণ বিদায় করতে বিদ্যমান আইন সংশোধন করে মৃত্যুদণ্ডের বিধান নিশ্চিত করতে হবে। ধর্ষণের বিচার করতে বিশেষ ট্রাইবুন্যাল গঠন করে স্বল্প সময়ের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে। দ্রুততার সঙ্গে রায় কার্যকর হলেই দেশ থেকে ধর্ষণের মত সামাজিক ব্যাধি দূর হবে। এতে সাধারণ মানুষের মাঝে আস্থা ফিরবে এবং অপরাধীরা অপরাধ করতে সাহস পাবে না।

এ প্রসঙ্গে ক্ষোভ জানিয়ে জাপা চেয়ারম্যান বলেন, দেশে ধর্ষণ, নারী নির্যাতন এবং নারীর প্রতি সহিংসতা লজ্জাজনক অবস্থায় পৌঁছেছে।

জি এম কাদের বলেন, পল্লীবন্ধু এরশাদ এসিড সন্ত্রাস রোধ করতে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন করেছিলেন। তখন দ্রুত বিচার সম্পন্নের পর রায় কার্যকর করায় দেশ থেকে এসিড সন্ত্রাস দূর হয়েছিল। বর্তমান পরিস্থিতি থেকে উত্তোরণের জন্য ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড নিশ্চিত করলেই লজ্জাজনক এ পরিস্থিতি থেকে রেহাই মিলবে।

করোনা পরিস্থিতির কথা উল্লেখ করে জি এম কাদের বলেন, বৈশ্বিক মহামারিকালে হতদরিদ্র মানুষের জীবিকার কথা বিবেচনায় রাখতে হবে। কোনো কারণেই যেন খেটে খাওয়া মানুষ পেশা না হারায় সে জন্য সরকারকে সচেতন থাকতে হবে। ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার প্রশ্নে যেন বাড়াবাড়ি না হয় সেজন্য সরকারের প্রতি আহ্বান জানান জাপা চেয়ারম্যান।

প্রেসিডিয়াম সদস্য এবং খুলনা বিভাগীয় জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপার সভাপতিত্বে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, যখন বিশ্বব্যাপী করোনা মহামারি চলছে, তখন দেশে যোগ হয়েছে ধর্ষণের মহামারি। প্রকাশ্যে নারী তার সম্মান হারাচ্ছে এটা সভ্য সমাজে মেনে নেয়া যায় না।

তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়, শান্তি, স্বস্তি ও নিরাপত্তা চায়। শুধু উন্নয়ন দিয়ে মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা যায় না। পল্লীবন্ধুর শাসনামলে দেশে খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও সন্ত্রাস ছিল না। তিনি তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

এ সময় আরও বক্তৃতা করেন জাপার কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, ব্যরিস্টার শামীম হায়দার পাটোয়ারী, রেজাউল ইসলাম ভূইয়া, চেয়ারম্যানের উপদেষ্টা ড. নুরুল আজহার শামীম।

উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোস্তাকুর রহমান মোস্তাক, হোসেন মকবুল আসিফ শাহরিয়ার, যুগ্ম মহাসচিব বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, আনোয়ার হোসেন তোতা, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সাইফুল ইসলাম, মিজানুর রহমান।

সম্পাদক মণ্ডলীর সদস্য এমএ রাজ্জাক খান, জাকির হোসেন মৃধা, নুরুল হক নুরু, মাহমুদ আলম, দিন ইসলাম শেখ, নাজিম উদ্দিন গেরিলা, কুষ্টিয়া জেলা সাধারণ সম্পাদক শাহরিয়ার জামিল জুয়েল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31