IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> রাজনীতি >> লিড নিউজ >> আ.লীগ করে নৌকার বিরুদ্ধে ভোট করলে ক্ষমা নেই : আব্দুল ওদুদ

আ.লীগ করে নৌকার বিরুদ্ধে ভোট করলে ক্ষমা নেই : আব্দুল ওদুদ

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ বলেছেন, গত জাতীয় সংসদ নির্বাচনে আমাকে কারচুপির মাধ্যমে পরাজিত করানো হয়েছিল। আওয়ামী লীগেরই কিছু নেতাকর্মী বিএনপি ও প্রশাসনের সাথে ষড়যন্ত্র করে ভোটে কারচুপি করেছে। বিএনপি সারাদেশে কারচুপির পরিকল্পনা করেছিল, কিন্তু চাঁপাইনবাবগঞ্জ ছাড়া তা কোথাও বাস্তবায়ন করতে পারেনি। এই কারনেই মূলত সারাদেশে বিএনপির ভরাডুবি হলেও চাঁপাইনবাবগঞ্জে বিজয় হয়েছে।

সদ্য সমাপ্ত চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন পরবর্তী প্রতিনিধি সভায় আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে জেলা শহরের বটতলাহাট এলাকার জোসনারা ফাউন্ডেশন শিশু পার্কে এ সভা হয়।

নৌকার বিদ্রোহী প্রার্থীর উদ্দেশ্যে তিনি আরও বলেন, নৌকা প্রতীক প্রত্যাশী সকলের তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছিল। সবকিছু বিবেচনা করেই প্রধানমন্ত্রী নৌকা প্রতীকের প্রার্থী দিয়েছেন। অথচ কিছু আওয়ামী লীগ নেতা নামধারী ব্যক্তিরাই ষড়যন্ত্র শুরু করেছে। বিদ্রোহী প্রার্থীকে বসানোর চেষ্টা করেও তাতে সায় দেয়নি। আওয়ামী লীগ করে নৌকার বিরুদ্ধে গেলে কোন ক্ষমা নেই। আবারও আহ্বান জানাচ্ছি। আগামীতে অনেক নির্বাচন আছে, সেগুলোতে চেষ্টা করবেন। আপনি দলের জন্য, ভালো কাজ করেন, তাহলে প্রধানমন্ত্রী নিশ্চিত আপনাকে মনোনয়ন দিবে। আপনার কর্মের ফসল হিসেবে আপনাকে এখন মনোনয়ন দেয়া হয়নি। অথচ গত নির্বাচনে আপনাকে মনোনয়ন দেয়া হয়েছিল। অনুরোধ জানিয়ে তিনি বলেন, দলের নেতাকর্মীদের মাঝে পদ-পদবী, প্রতীক বরাদ্দ নিয়ে ঝামেলা হতেই পারে। তাই বলে কেউ নৌকার বিরুদ্ধে যাবেন না।

আসন্ন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে জেলা আওয়ামী লীগের সদস্য ও আ.লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী মোখলেসুর রহমান বলেন, আওয়ামী লীগ করে নির্বাচনে নৌকার বিরুদ্ধে গেলে পরিনতি ভালো হবেনা। আওয়ামী লীগের কেউ নৌকার বাইরে যাবেন না অনুরোধ সকলের প্রতি। আমি মোখলেসুর রহমান ভুল হতেই পারে। আমিও দোষ-ভুলের উর্ধ্বে নয়। এসব ক্ষমার দৃষ্টিতে দেখে শেখ হাসিনার প্রতীককে বিজয়ী করতে ভোট দিবেন ও নিরলসভাবে কাজ করবেন।

প্রতিনিধি সভায় মোখলেসুর রহমান আরও বলেন, জেলার শিবগঞ্জে দেখেন, সব জায়গায় নৌকার জয়জয়কার। এমপি, পৌর মেয়র, উপজেলা নির্বাচনে সবকিছুতেই তারা বিজয়ী হয়েছে। অথচ যত ঝামেলা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও সদর উপজেলায়। বিভিন্ন দলীয় কোন্দলের কারণে এখানে নৌকার পরাজয় হয়েছে।

নৌকার প্রার্থী মোখলেসুর রহমান জানান, ১৯০৩ সালের ঐতিহাসিক পৌরসভা হিসেবে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার যাত্রা শুরু করে। চাঁপাইনবাবগঞ্জের সাথে যাত্রা শুরু করা অনেক পৌরসভা এখন সিটি কর্পোরেশনে রূপান্তরিত হয়েছে। অথচ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কোন উন্নতি হয়নি। এর অন্যতম প্রধান কারন এখানে নৌকার বিজয় হয়নি। আসন্ন নির্বাচনে নৌকাকে বিজয়ী করে উন্নয়নের ধারায় ফিরিয়ে আনতে সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানান তিনি।

পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ। সভায় আগামী ০২ নভেম্বর অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে জেলা আ.লীগের সদস্য ও আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী মোখলেসুর রহমানকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে আলোচনা করেন বক্তারা। এসময় নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের বিষয়ে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তুলে ধরার বিষয়ে আলোচনা করা হয়।

সভায় চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক মাঠ জরিপ করে, ভেবেচিন্তে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় নৌকা প্রতীকের প্রার্থী নির্বাচন করেছেন। অথচ বিএনপি-জামায়াতের মদদে আওয়ামীলীগের একটি পক্ষকে নানাভাবে নৌকার বিরুদ্ধে ভোট করতে উসকানি দিচ্ছে। এই উসকানিতে তাল দিয়ে যে বা যারা নৌকার বিপক্ষে অবস্থান নিয়েছে দল তাদেরকে কোনভাবেই ক্ষমা করবে না। তাই এখনও সময় আছে, নৌকার তথা শেখ হাসিনার ছায়াতলে এসে কাজ করুন৷ তা না হলে এর বড় খেসারত দিতে হবে। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদসহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের প্রতি বিদ্রোহী প্রার্থীকে নিয়ে বসার আহ্বান জানান এমপি ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল।

চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক শরিফুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জামাল মন্ডল, ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আলী শাহ, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকনউজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31