ধূমকেতু প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাইয়ে শান্তিপূর্ণভাবে ৮ ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে উপজেলার ৮ ইউনিয়নের মধ্যে মাত্র ২ টিতে নৌকা প্রার্থী বিজয়ী হয়েছেন। অন্যান্যের মধ্যে ২ টিতে বিএনপি, একটিতে জামায়াত ও ৩ টিতে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।
বিজয়ী প্রার্থীরা হলেন শাহাগোলা ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী এসএম মামুনুর রশিদ ঢোল প্রতীকে ৪ হাজার ১৭৯ ভোট বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী সাজেদুর রহমান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৪৫১ ভোট। ভোঁপাড়া ইউনিয়নে নাজিম উদ্দিন মন্ডল নৌকা প্রতীকে ৯ হাজার ১৯১ ভোট বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মঞ্জুরুল আলম মোল্লা মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫২১ ভোট।
আহসানগঞ্জ ইউনিয়নে শেখ মঞ্জুরুল আলম বিএনপি (স্বতন্ত্র) আনারস প্রতীকে ৭ হাজার ৫৬২ ভোট বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আক্কাছ আলী নৌকা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৮৬৭ ভোট। পাঁচুপুর ইউনিয়নে খবিরুল ইসলাম জামায়াত (স্বতন্ত্র) চশমা প্রতীকে ৫ হাজার ৭৮৩ ভোট বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আফছার আলী নৌকা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৭৫৩ ভোট। বিশা ইউনিয়নে তোফাজ্জল হোসেন খাঁন তোফা আওয়ামী লীগ বিদ্রোহী (স্বতন্ত্র) ঘোড়া প্রতীকে ৭ হাজার ৯৮৬ ভোট বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আব্দুল মান্না মোল্লা নৌকা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৩১৮ ভোট।
মনিয়ারী ইউনিয়নে স¤্রাট হোসেন বিএনপি (স্বতন্ত্র) মোটরসাইকেল প্রতীকে ৬ হাজার ১৩১ ভোট বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মাসুম রানা ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৬০৭ ভোট। কালিকাপুর ইউনিয়নে নাজমুল হক নাদিন আওয়ামী লীগ নৌকা প্রতীকে ৪ হাজার ৮৬৫ ভোট বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আলাউদ্দিন মন্ডল মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৭৪২ ভোট।
হাটকালুপাড়া ইউনিয়নে দলীয় কোন প্রার্থী ছিল না। এ ইউনিয়নে স্বতন্ত্র আফজাল হোসেন মোটরসাইকেল প্রতীকে ৫ হাজার ৭১০ ভোট বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী এলতাছ উদ্দিন বিটু ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৯১৫ ভোট।


