IMG-LOGO

রবিবার, ১৭ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
লন্ডনে রাষ্ট্রপতির সঙ্গে সুদানের প্রধানমন্ত্রী সাক্ষাৎগাজীপুরের আলোচিত ৫ খুন মামলার আসামির মরদেহ নদী থেকে উদ্ধারবাগমারায় বাড়িতেই ইয়াবার আসর, তৃতীয় স্ত্রীসহ গ্রেপ্তার সাবেক ইউপি সদস্যদ্বিতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কার্ড পেলেন ৬৬৯ পরিবারস্পোর্টস সাইন্স বিশ্বিবিদ্যালয় রাজশাহীতেই হবে: ভূমিমন্ত্রী মিনুআমরা চাই নদীগুলো আবার প্রাণ ফিরেপাক: জামায়াত আমির ডা. শফিকুরআবু সাঈদ হত্যার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তারবাগমারায় ১৪ কিলোমিটার খাল পুনঃখনন কাজ পরিদর্শনে ত্রাণ সচিবদুর্গাপুরে ২১ঘন্টাপর নিখোঁজ ৪ বছরের শিশু হুমায়রার মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যাচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে সাদিয়া ক্লিনিক, নার্সদের নেই সনদতানোরে পরিক্ষার্থীকে দলবেঁধে শ্লীলতাহানি, মারপিটের ঘটনায় মামলা ,তিন দিনেও হয়নি গ্রেফতাররাণীনগরে সালিশ বৈঠকে দ্বন্দ্বের জেরে সংর্ঘষ আহত-১৫রাণীনগরে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের ইলেক্ট্রিক মিস্ত্রী গ্রেফতারমান্দায় ভার্কের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানমান্দায় তিন দোকানে দুর্ধর্ষ চুরি ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক
Home >> রাজশাহী >> রাজশাহীতে ব্যবসায়ী সমন্বয় পরিষদের স্বাস্থ্যবিধি মনিটরিং

রাজশাহীতে ব্যবসায়ী সমন্বয় পরিষদের স্বাস্থ্যবিধি মনিটরিং

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের পক্ষ থেকে জনসাধারণকে করোনা মোকাবেলায় অবশ্যই পালনীয় স্বাস্থ্যবিধিগুলো মনিটরিং এবং সচেতন করা হয়।

সোমবার বেলা ১২ টার দিকে নগরীর গণকপাড়া, জিরোপয়েন্ট, জলিল বিশ্বাস মার্কেট, কাপড় পট্টি, স্যান্ডেল পট্টি, স্বর্ণকার পট্টি, সাহেব বাজার কাঁচাবাজার, আর.ডি.এ মার্কেট গুলোর মালিক, কর্মচারীসহ ক্রেতাদের মাস্ক বিতরণ ও সতর্ক করা হয়।

রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী বলেন, বিক্রেতা এবং ক্রেতা উভয়কেই স্বাস্থ্য বিধি মানতে হবে। দেশের মানুষকে নিরাপদ রাখতে সরকার প্রজ্ঞাপন জারির মাধ্যমে মাস্ক পড়া বাধ্যতামুলক করেছে। মাস্ক না পড়া শাস্তিযোগ্য অপরাধ তাই সকলকে মাস্ক ব্যবহার করতে হবে। পাশাপাশি ক্রেতা-বিক্রেতার শারীরিক দূরত্ব কমপক্ষে ৩ ফিট বজায় রাখতে হবে। বিক্রেতাকে অবশ্যই সাবান অথবা স্যানিটাইজার দিয়ে ঘন ঘন হাত জীবানু মুক্ত করতে হবে এবং জীবানুনাশক দিয়ে দোকানের প্রবেশ পথ জীবানু মুক্ত করতে হবে। আসুন আমরা সকলেই স্বাস্থ্য বিধি মেনে চলি, নিজে নিরাপদ থাকি অন্যকেও নিরাপদ রাখি।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আলহাজ্ব আবু বাক্কার আলী, রাজশাহী বেনেতী ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব ওমর আলী, রাজশাহী চেম্বার অব কমার্সের পরিচালক রিয়াজ আহম্মেদ খান, রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, সহ-সভাপতি, আলী আশরাফ খোকন, যুগ্ম সম্পাদক শামসুজ্জামান মিঠু, পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুকু, আর.ডি.এ মার্কেট কমিটির সহ-সভাপতি আজম আলী, বরেন্দ্র শিক্ষা সংস্কৃতি বৈচিত্র রক্ষা কেন্দ্রের সভাপতি জাওয়াদ আহমেদ রাফি, ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শামসুজ্জামান পলাশ, দিনের আলো হিজড়া সংঘের সাধারণ সম্পাদক মোহনা প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930