IMG-LOGO

সোমবার, ২৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় দুস্থ গ্রামবাসীদের মাঝে উন্নত খাবার বিতরণপত্নীতলায় ট্যাপেন্টাডলসহ আটক ১, মোটরসাইকেল জব্দইউরোপজুড়ে চলছে বিক্ষোভবাগমারায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগে মানববন্ধনকুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতাররাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরামহাদেবপুরে কুখ্যাত চোরাকারবারী ও মাদক সম্রাট বদি আটক‘জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজের উদ্বোধন’ইরানে আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীও হকারদের পুর্নবাসন করা হবে : রাসিক প্রশাসকবঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কাবাংলাদেশ নারী হ্যান্ডবল দলের ৩ কৃতি খেলোয়াড়কে সংবর্ধনা‘চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে’
Home >> রাজশাহী >> বাঘায় সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন

বাঘায় সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ধারাকে অব্যাহত রাখতে প্রান্তিক কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তাসহ সকলের অর্থনৈতিক মুক্তি অর্জনে পাশে থাকার প্রত্যয়ে সাউথইস্ট ব্যাংক, রাজশাহীর বাঘায় এজেন্ট ব্যাংকিং আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সোমবার (৬ ফেব্রুয়ারী) বেলা ১১টায় সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্বে) নুরুদ্দীন সাদেক হোসাইন ভার্চুয়ালি সংযুক্ত থেকে এজেন্ট ব্যাংকিং আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

তিনি বলেন, সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং “স্বাগতম” থেকে তথ্য প্রযুক্তি সমৃদ্ধ প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি ‘তিজারাহ’ইসলামিক ব্যাংকিং এর সকল আধুনিক ও প্রযুক্তিভিত্তিক সেবা সমূহও প্রদান করা হচ্ছে। ব্যাংকের কর্মকর্তা, এজেন্ট আউটলেটের স্বত্ত্বাধিকারীগণ ও আমন্ত্রিত অতিথিরা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

পরে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সামাদের সভাপতিত্বে ও শাহদৌলা সরকারি কলেজের প্রভাষক আব্দুল হানিফের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এএনএম সিরাজুল করিম।

তিনি বলেন, গ্রাহকগণ এজেন্ট আউটলেটে স্থাপিত রিসাইক্লার এটিএম এর মাধ্যমে ২৪ ঘন্টা প্রয়োজনীয় ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারবেন। এছাড়াও সঞ্চয়ী ও চলতি হিসাব খোলা, নগদ অর্থ জমা- উত্তোলন, অর্থ স্থানান্তর, বি. ই. এফ. টি. এন এর মাধ্যমে যে কোনো ব্যাংকের হিসাবে অর্থ স্থানান্তর, বৈদেশিক রেমিটেন্স সেবা, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও চেক বই প্রসেসিং, বি ও হিসাব খোলা এবং শেয়ার লেনদেনের সুবিধা, বিনামূল্যে ডিজিটাল স্বাস্থ্য সেবা, ক্ষুদ্র, মাঝারি ও কৃষি ঋণ, আকর্ষণীয় জীবন বীমা সুবিধা, ইউটিলিটি বিল, সরকারী ভাতা, ভোক্তা ঋণ, ঋণের কিস্তি গ্রহণ এবং ইন্টারনেট ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।

আবু সালেহ্ আহমেদ (রুবেল) এর সার্বিক তত্ত্বাবধানে বক্তব্য রাখেন, লেঃ কর্নেল(অবঃ) রমজান আলী সরকার, সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হালিম মোল্লা, ডাঃ আকতার রহমান, প্রধান শিক্ষক এমদাদুল হক প্রমুখ।

পরে অতিথিরা ফিতা কেটে শূভকার্যক্রম ঘোষনা করেন। ব্যাংকে ব্যাংকের পক্ষ থেকে প্রথম রেমিডেন্স পাঠানো আমেরিকা প্রবাসি রবিউল ইসলামের সহোদর রফিক আহমেদের হাতে ১ লাখ ৮ হাজার ৫শ’টাকা তুলে দেওয়া হয় এবং পুরুস্কার প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক বাবুল ইসলাম, আওয়ামী লীগ নেতা কামাল হোসেন, ব্যবসায়ী গোলাম হোসেনসহ ব্যবসায়ী, শিক্ষক ও শুভাকাক্সক্ষীগণ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930