IMG-LOGO

রবিবার, ২৫ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইউরোপজুড়ে চলছে বিক্ষোভবাগমারায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগে মানববন্ধনকুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতাররাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরামহাদেবপুরে কুখ্যাত চোরাকারবারী ও মাদক সম্রাট বদি আটক‘জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজের উদ্বোধন’ইরানে আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীও হকারদের পুর্নবাসন করা হবে : রাসিক প্রশাসকবঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কাবাংলাদেশ নারী হ্যান্ডবল দলের ৩ কৃতি খেলোয়াড়কে সংবর্ধনা‘চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে’গোমস্তাপুরে ১৯ মামলার পলাতক আসামি আটকজেলা প্রশাসন সিরাজগঞ্জ ও সিরাজগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
Home >> রাজশাহী >> রাজশাহীর আরেকটি সড়ক আলোকায়ন

রাজশাহীর আরেকটি সড়ক আলোকায়ন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর বন্ধগেট থেকে সিটি হাট পর্যন্ত নবনির্মিত ফোরলেন সড়কের আলোকায়ন করা হয়েছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮টায় মোবাইল অ্যাপের মাধ্যমে তেরখাদিয়া মহিলা ক্রীড়া কমপ্লেক্স থেকে সিটি হাট পর্যন্ত সড়কের আলোকায়নের উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

উল্লেখ্য, বন্ধগেট থেকে সিটি হাট পর্যন্ত সড়কটিতে মোট ১৫৫টি দৃষ্টিনন্দন পোল বসানো হচ্ছে। প্রতিটি পোলে থাকবে ২টি করে বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি লাইট। এই লাইটগুলো মোবাইল অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। এরমধ্যে প্রথমধাপে তেরখাদিয়া মহিলা ক্রীড়া কমপ্লেক্স থেকে সিটি হাট পর্যন্ত সড়কে ১০৯টি দৃষ্টিনন্দন পোলে ২১৮টি এলইডি লাইটে আলোকায়নের উদ্বোধন করা হলো।

এসময় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী মহানগরীতে উন্নয়ন চলছে, এটি অব্যাহত থাকবে। নগরীর বিভিন্ন সড়ক দৃষ্টিনন্দন সড়কবাতিতে আলোকায়নের ধারাবাহিকতায় আরেকটি সড়ক আলোকায়ন করা হলো। এইভাবে আগামীতেও অন্যান্য সড়কে আধুনিক সড়কবাতি লাগানো হবে। দিনের রাজশাহী হবে এক রকম সুন্দর, আর রাতের রাজশাহী হবে আলো ঝলমলে।

সড়ক আলোকায়নের উদ্বোধনকালে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ৬নং জোন কাউন্সিলর মাজেদা বেগম, ঠিকাদারী প্রতিষ্ঠান জে.এ.পি ট্রেডিং এর স্বত্ত্বাধিকারী এনায়েতুর রহমান ও মর্তুজা পারভেজ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক ফিরোজ কবির সেন্টু, ১৪ নং ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগের সভাপতি বাবলুর রহমান (বাবু), ১৪নং ওয়ার্ড (পূর্ব), আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌকির উদ্দিন খান খালেক, রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট, সহকারী প্রকৌশলী এনজামুল হক, উপ-সহকারী প্রকৌশলী তানভীর হাসান সজিব, কামাল পারভেজ, পূজন দাস, মিনহাজুল আবেদীন, রাজপাড়া থানা আওয়ামী লীগের সহ সভাপতি মামুনুর রশীদ বাচ্চু, বিশিষ্ট ব্যবসায়ী আরিফ হোসেন সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় ৪৪ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে নগরীর বন্ধগেট হতে সিটি হাট পর্যন্ত বর্তমান দুইলেন সড়কটি চারলেনে উন্নীত করা হয়েছে। ৩.৫৩২ কিলোমিটার দৈর্ঘ্য রাস্তাটি ৮০ ফুট প্রশস্ত করা হয়েছে। উভয়পাশে ২২ ফুট করে ৪৪ ফুট রাস্তা, রাস্তার উভয় পার্শ্বের ৬ ফুট করে মোট ১২ ফুট ড্রেন ও ফুটপাত, ফুটপাত ও ড্রেনের উভয়পাশে ১০ ফুট করে ২০ ফুট স্লো মুভিং ভিহেকেল রাস্তা, রাস্তার ৪ ফুটের ডিভাইডার নির্মাণ করা হয়েছে। এরপর আলোকায়ন করা হলো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930