IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের ইরানের দাবি২৬শের বিশ্বকাপ’চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ১নন্দীগ্রামের মাদক সম্রাট হোসেন আলী গ্রেপ্তারকিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণবাঘায় নাশকতার চেষ্টায় বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগতানোর চৌবাড়িয়া হাটের রাস্তা ব্যবসায়ীদের গলার কাটা, ৩২ লাখ টাকার টেন্ডারে ক্ষুব্ধচাঁপাইনবাবগঞ্জে গাক চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পফুলবাড়ী ২৯ বিজিবি‘র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পরাণীনগরে ইয়াবাসহ ব্যবসায়ী যুবক গ্রেপ্তারপোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের আসামিদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভরাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> বঙ্গবন্ধু টাওয়ারের প্রস্তাবিত নকশা উপস্থাপন

বঙ্গবন্ধু টাওয়ারের প্রস্তাবিত নকশা উপস্থাপন

ধূমকেতু প্রতিবেদক : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের উদ্যোগে রাজশাহীতে অত্যাধুনিক বঙ্গবন্ধু টাওয়ার নির্মাণ হতে যাচ্ছে। রাজশাহী হাউজিং এস্টেটের ১ নম্বর সেক্টরের উপশহর নিউমার্কেট এলাকায় নির্মিতব্য বঙ্গবন্ধু টাওয়ার হবে উত্তরবঙ্গের সর্বোচ্চ উঁচু টাওয়ার।

বুধবার দুপুরে নগর ভবনে বঙ্গবন্ধু টাওয়ার এর প্রস্তাবিত নকশা রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নিকট উপস্থাপন করা হয়। প্রস্তাবিত নকশাটি পছন্দ করে মেয়র বঙ্গবন্ধু টাওয়ার নির্মাণে যথাযথ সহযোগিতা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্ট্রেশনে নকশাটি উপস্থাপন করেন Aseity Consultants এর প্রিন্সিপাল পার্টনার এ.কে.এম আমিনুর রশিদ।

এ.কে.এম আমিনুর রশিদ জানান, রাজশাহী গ্রিন সিটি ও ক্লিন সিটি। সেজন্য বঙ্গবন্ধু টাওয়ার নির্মাণের নকশায় গ্রিন কে প্রাধান্য দেওয়া হয়েছে। টাওয়ার জুড়ে প্রাকৃতিক পরিবেশের আবেশ তৈরি করা হয়েছে। প্রস্তাবিত নকশায় বঙ্গবন্ধু টাওয়ারের বেজমেন্ট হবে ৩ তলা এবং ভবন দৃশ্যমান হবে ২৫ তলা। টাওয়ারে ১০ লাখ স্কয়ার ফিট স্পেস থাকবে। যেখানে কর্মাশিয়াল, এপার্টমেন্ট, শপিং স্পেস, মসজিদ, সর্বাধুনিক সিনেপ্লেক্স,  এপার্টমেন্ট বøক র‌্যাম্প কানেকটিং ইত্যাদি থাকবে। বঙ্গবন্ধু টাওয়ার নির্মাণে প্রায় ৫০০ কোটি টাকা ব্যয় হবে।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ রাজশাহী সার্কেলের তত্ত¡াবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক শামসুল আলম, মেয়রের একান্ত সচিব আলমগীর কবিরসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর বঙ্গবন্ধু টাওয়ার এর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ .এম খায়রুজ্জামান লিটন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বঙ্গবন্ধু টাওয়ার ভবনটি দেখতে হবে আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন। যা হবে উত্তরাঞ্চলের সর্বোচ্চ উঁচু ভবন। যেহেতু ভবনটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নির্মিত হবে, তাই ভবনে এলে যে কেউ যাতে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারে, সেই ব্যবস্থা রাখা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930