ধূমকেতু প্রতিবেদক : ১৯৭১ সালের মার্চে রাজশাহী কালেকটরেট ভবনে প্রথম পতাকা উত্তোলনকারী, রাজশাহী প্রেসক্লাবের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন ছবির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শনিবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র।
শোক বার্তায় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন ছবির অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তার শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, শনিবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন ছবি (ইন্নালিল্লাহি….রাজিউন)।


