IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে
Home >> রাজশাহী >> টপ নিউজ >> বাগমারায় জোকার বিল নিয়ে সংঘর্ষের আশঙ্কা, এখনও ব্যবস্থা নেননি পুলিশ

বাগমারায় জোকার বিল নিয়ে সংঘর্ষের আশঙ্কা, এখনও ব্যবস্থা নেননি পুলিশ

উত্তেজনা, সংঘর্ষ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের জোকার বিল মৎস্য চাষ প্রকল্পের সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।

জোকার বিল মৎস্য চাষ প্রকল্পের সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদের বিরুদ্ধে ওই প্রকল্পের একাধিক সদস্যকে মারপিট করা সহ বিভিন্ন সময় হত্যার হুমকী প্রদান করে আসছে। এই ঘটনায় হাট-গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ করলেও কোন ব্যবস্থা গ্রহণ করেননি পুলিশ।

জানাগেছে, জোকার বিল এলাকার পাঁচ গ্রামের জমির মালিকরা ৩ বছর মেয়াদী মৎস্য চাষ করে আসছে। জোকার বিল মৎস্য চাষ প্রকল্পে ৩ হাজার শেয়ার চালু রয়েছে। প্রায় ২ হাজার ব্যক্তির মাঝে এই শেয়ার বন্টন করা হয়েছে।

মাছ চাষকে কেন্দ্র করে এর আগে সাবেক সভাপতি ও ক্যাশিয়ার আনিসুর রহমানকে হত্যা করা হয়েছিল। স্থানীয়রা জানায়, মৎস্য চাষ প্রকল্পের কোন হিসাব-নিকাশের বিষয়ে কারো সাথে কথা বলতেন না। বিলের সকল হিসাব-নিকাশ ইচ্ছা মতো নিজের কাছে রাখতেন। জোকার বিলে প্রতি বছর প্রায় ৫ থেকে ৭ কোটি টাকার মাছ বিক্রয় হয়ে থাকে। এতো বিপুল পরিমান টাকার হিসাব কোন সদস্যই সঠিক ভাবে জানতে পারতেন না। হিসাব-নিকাশ চাওয়ার জের ধরেই সমিতির অন্য সদস্যদের সাথে তৎকালীন সময়ে বিবাদ সৃষ্টি হওয়ার কারনে নির্মাম ভাবে হত্যা করা হয়েছিল তাকে।

পরে প্রশাসনের কড়া হস্তক্ষেপের ফলে মিমাংসার মাধ্যমে আবারও মাছ চাষ শুরু করে জমির মালিকরা। সে সময় নরদাশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যার আব্দুর রশিদকে সভাপতি করে জোকার বিল মৎস্য চাষ প্রকল্প মাছ চাষ শুরু করে। ২০১৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত মেয়াদে আব্দুর রশিদকে সভাপতি করে ৪২ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

বর্তমানে চলছে জোকার বিলের মাছ বিক্রয়। এরই মধ্যে ৩ বারে টাকা সদস্যদের মাঝে বিতরণ করা হয়ে গেছে। তবে ওই কমিটির ৯ জন সদস্যকে বাদ দিয়ে। তারা মাছ বিক্রয়ের হিসাব চাওয়ায় তাদেরকে অলিখিত ভাবে বাদ দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
আরো জানা গেছে, আব্দুর রশিদ মৎস্য চাষ প্রকল্পের সভাপতি হয়ে ক্যাশিয়ারের নিকট টাকা না রেখে নিজের কাছেই রাখে। বিপুল পরিমান টাকার কারনে সদস্যরা হিসাব চাই। হিসাব চাওয়ায় নাকি তাদের অপরাধ বলে তাদের দাবী। এরই মধ্যে বাদ দেয়া বেশ কয়েকজন সদস্যকে বিভিন্ন এলাকা থেকে তার হাতুড়ী বাহিনী দিয়ে ধরে নিয়ে গিয়ে মারপিট করেছে।

ইউনিয়নের বাসুদেবপাড়া, কাষ্টনাংলা, হাট মাধনগর, পানিয়া এবং গোড়সার গ্রামের লোকজন এই বিলে মাছ চাষ করে আসছে। হিসাব চাওয়ায় বাসুদেবপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম, কাষ্টনাংলা গ্রামের বাবুল হোসেন সহ বেশ কয়েক জনকে তুলে নিয়ে মারপিট করেছে সভাপতি সহ তার বাহিনী। কমিটির সদস্যদের সাথে মতবিনিময় না করে এরই মধ্যে বিলের সভাপতি বিলটা দখলে নিতে ২০-৩০ জন লোক দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে ড্রেন (নালা) খনন কাজ শুরু করেছে। কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, বাবুল হোসেন, মজনু, সালাম, আহসান সহ অনেক সদস্যকে টাকা পরিশোধ করেননি।

তারা বলেন, বিগত বছরের সকল টাকা ঠিক মতো পাওয়া গেছে। এবার শেষ বছর হওয়ায় টাকা ঠিক মতো পরিশেধ না করে গড়িমসি করছে তারা। জোকার বিল মৎস্য চাষ প্রকল্পে ৮ লাখ টাকা রাখা হয়েছে আনিসুর হত্যা মামলার আসামীদের ক্ষতিপূরণ দেয়ার জন্য। তবে এখন পর্যন্ত কাউকে কোন টাকা দেয়া হয় নি প্রকল্পের পক্ষ থেকে। এটা নিয়েও কমিটির সদস্যদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে। জোরপূর্বক মাছ করার লক্ষ্যে সভাপতির বিরুদ্ধে হাতুড়ী বাহিনী তৈরির অভিযোগও উঠেছে।

সদস্যদেরকে তাদের অংশের টাকা পরিশোধ করার জন্য সভাপতি সহ কমিটির সদস্য এবং থানার ওসি, মেয়র অনেকেই মিমাংসা বৈঠক করেছে। মিমাংসা বৈঠকে টাকা পরিশোধের কথায় এক মত হলেও এলাকায় গেলে তা আর হয় না। এমন পরিস্থিতে যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে। প্রকল্পের যে সকল সদস্যদের টাকা পরিশোধ করা হয়নি তারা এরই মধ্যে পুলিশের আশ্রয় নেন। তবে এখন পর্যন্ত পুলিশ এ ঘটনায় কোন ব্যবস্থা গ্রহণ করেননি।

এ ব্যাপারে হাট-গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম বলেন, বিলের টাকা পরিশোধ করেনি বলে আমার কাছে লোকজন অভিযোগ করেছে। আমি তাদেরকে বলেছি এতে ধর্য্য হরানোর কিছু নেই সময় মতো টাকা পৌঁছে যাবে।

জোকার বিল মৎস্য চাষ প্রকল্পের সভাপতি শারীরিক অসুস্থ হওয়ায় তাঁর সাথে কথা বলা সম্ভব হয়নি। তবে ক্যাশিয়ার জাহিদুল ইসলাম প্রথমে বলেন সবার টাকা পরিশোধ করা হয়ে গেছে। পরে তিনি আবারও বলেন, সভাপতি বর্তমানে অসুস্থ সুস্থ হলে তাদের টাকা পরিশোধ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31