IMG-LOGO

রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মায়ের মূর্ত প্রতীকই হচ্ছেন বেগম খালেদা জিয়া : ভূমিমন্ত্রী‘গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ’নন্দীগ্রামে বিএনপি নেতা আদরের মাতার ইন্তেকালসিংড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসননিয়ামতপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণরহনপুরে চক্ষু হাসপাতালের উপকেন্দ্রের উদ্বোধনসিংড়ায় ঢেউটিন প্রদান, চলনবিলে পোনা মাছ অবমুক্ত ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরি, জড়িত নবম শ্রেণির শিক্ষার্থীরায়গঞ্জে একটি রাস্তা না থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন স্হানীয় মুসল্লিরাসিংড়ায় স্বেচ্ছাশ্রমে কবরস্থান পরিষ্কার করলেন এলাকাবাসীবাগমারায় স্বামী-সন্তান ফেলে গর্ভে সন্তান নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে উধাও গৃহবধূরাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান মোহনপুরের হাতে পুরস্কার তুলে দেন :ভূমিমন্ত্রী মিনুফুলবাড়ী কয়লাখনি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্ত্রীকে হাসুয়া দিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যাদাঁড়িয়ে থাকা লরির পেছনে প্রাইভেটকারের ধাক্কা, কেরালায় ৮ শিক্ষার্থী নিহত
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> শীতে দূর্ভোগের শঙ্কায় ছিন্নমূল জনসাধারণ

শীতে দূর্ভোগের শঙ্কায় ছিন্নমূল জনসাধারণ

ধূমকেতু প্রতিবেদক : তীব্র শীতে কাঁপছে রাজশাহী অঞ্চল। হঠাৎ করেই উত্তরাঞ্চলে শীত জেঁকে বসায় দূর্ভোগের শঙ্কায় পড়ছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। শীতে যেনো স্থবির হয়ে পড়ছে জনজীবন। গততিন দিন থেকে সারাদিনে সূর্যের মুখ দেখা যাচ্ছে না। তাপমাত্রা কমে এসেছে অস্বাভাবিকভাবে। উত্তরের হিমেল হওয়ায় তাপমাত্রার পারদ ক্রমেই কমেই যাচ্ছে। রাত থেকে দুপুর অবধি চারপাশে ঘন কুয়াশায় ঢাকা পড়ছে উত্তরাঞ্চল। মেঘমুক্ত আকাশে কমেছে জলীয়বাষ্পও। সঙ্গে যোগ হয়েছে শীতল হাওয়া। কনকনে ঠান্ডার সঙ্গে বয়ে যাওয়া হিম বাতাসে উত্তরাঞ্চলের মানুষের জনজীবন স্থবির হয়ে পড়েছে।

শীতে এই অঞ্চলের প্রতিটি জেলার মানুষের রোজকার ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ আর গরিব-দুস্থরা। গরম কাপড়ের অভাবে কষ্টে দিন যাচ্ছে অহসায় মানুষদের। এছাড়া বেড়েছে শীতজনিত রোগে আক্রান্ত মানুষের সংখ্যা। গত কয়েকদিন ধরেই উত্তরের জেলাগুলোতে শীতের কারণে এমন স্থবিরতা দেখা দিয়েছে। কয়েকদিন মাঝে মাঝে সূর্য উঁকি দিলেও তা কিছু সময়ের জন্য স্থায়ী হয়। জীবিকার সন্ধানে যারা ঘর থেকে বের হচ্ছেন সেইসব দিনমজুর ও খেটে খাওয়া মানুষ যে যার সাধ্য অনুযায়ী নিজেকে জড়িয়ে নিয়েছেন গরম কাপড়ে। কারও কারও গরম কাপড় না থাকায় হালকা কাপড় পরিধান করে বেরিয়ে পড়েছেন কাজের সন্ধানে। বেশি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। বিশেষ করে রাত ১০টার পর পুরো রাজশাহী অঞ্চল জনশূণ্য হয়ে পড়ছে। অতিপ্রয়োজন ছাড়া শহরের বসবাস করা মানুষ বাইরে বের হচ্ছেন না। রাস্তাঘাট থাকছে পুরোটাই ফাঁকা।

রাজশাহী আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, শুক্রবারের চেয়ে শনিবার দিনের তাপমাত্রা ২ডিগ্রি সেলসিয়াস কমে এসেছে। শনিবার দিনের সর্বনি¤œ তাপমাত্রা এসে দাঁড়িয়েছে ১৪দশমিক ৫ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ২৪দশমিক ৫ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা দিনভর শতভাগ বিরাজ করেছে।

এদিকে, শীত বাড়ায় হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর চাপ। বিশেষত শিশু ও বয়স্করা বেশি আসছেন হাসপাতালে। উত্তরাঞ্চলের সীমান্তঘেঁষা জেলা কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত। হিমালয়ের নিকটবর্তী এ জেলার গ্রাম থেকে শহর আচ্ছন্ন হয়ে আছে ঘন কুয়াশায়। শীতে কাবু হয়ে পড়েছেন জেলার চার শতাধিক চরাঞ্চলের হতদরিদ্র মানুষ। তীব্র শীতে বেশি বিপাকে পড়েছেন নদীগর্ভে বসতভিটা হারা মানুষ। খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন তারা। শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিচ্ছে মৃদু বাতাস। শনিবার ভোর থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে গোটা রাজশাহী জেলা। তীব্র কুয়াশায় দু’হাত দূরের রাস্তাও দেখা যাচ্ছে না। শীতবস্ত্রের অভাবে ঠান্ডায় কাঁপছেন চরাঞ্চলের মানুষ। উত্তরের জেলা রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রামের মতো পঞ্চগড়েও তীব্র শীত পড়েছে। শীতের কারণে বিপর্যয়ে পড়েছে মানুষ।

এদিকে, শীত বাড়ায় রাজশাহীর সরকারী বেসরকারী হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও রোগির চাপ বেড়েছে। বিশেষ করে মেডিসিন বিভাগ ও শিশু বিভাগের ওয়ার্ডগুলোতে রোগির চাপ বেশি। আগের তুলনায় গত কয়েকদিন থেকে অনেক বেশি রোগি ঠান্ডাজনিত রোগ নিয়ে রামেক হাসপাতালে ভর্তি হচ্ছে। বয়স্ক ও শিশুদের মধ্যে দেখা দিয়েছে শীতজনিত রোগ নিউমোনিয়া, ডায়রিয়া, জ্বর-সর্দি। গত এক সপ্তাহ আগেও রামেক হাসপাতাল মেডিসিন ও শিশু বিভাগের ওয়ার্ড ফাঁকা দেখা গেলেও এখন রোগিরা বেড না পেয়ে রোগিরা জায়গা নিয়ে হাসপাতালের মেঝেতে। এখন পর্যন্ত ডায়রিয়ার তেমন প্রাদূর্ভাব দেখা না দিলেও শিশুরা শীত জনিত রোগ নিউমোনিয়ায় আক্রান্ত হতে শুরু করেছে। তবে রামেক হাসপাতাল থেকে বলা হচ্ছে শীত বাড়লে রোগি পরিমাণ বাড়ে। সেদিকে লক্ষ্য রেখে আগে থেকেই বাড়তি রোগির চিকিৎসার জন্য প্রস্তুতি নেয়া আছে।

রিকশাচালক শরিফুল জানান, কয়েকদিন ধরে কনকনে শীত শুরু হয়েছে। ঠান্ডায় রিকশা চালানো যাচ্ছে না। যাত্রীও কমে গেছে। মানুষ দরকার ছাড়া ঘর থেকে বের হয় না। আমিনুল নামে ঠাকুরগাঁও সদর উপজেলার এক কৃষক জানান, কয়েকদিন ধরে রোদ না থাকায় ঠান্ডা এতো বেড়েছে যে মাঠে কোনো কাজই করা যাচ্ছে না। রোদ না থাকায় গরু-ছাগল নিয়েও বিপদে আছেন। ঘন কুয়াশা ও শীতের কারণে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে রবিশস্য। ঘনকুয়াশা আর হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

গত তিনদিন ধরে সূর্য দেখা যায়নি। উপজেলা সদরের বাসিন্দা রফিকুল জানান, ‘হামার মতো গরিবদের জন্য গরমেই ভালো। পাতলা ছিড়া কাপড় গাওত দিয়া থাকা যায়। ঠান্ডাত মোটা কাপড় নাই।’ ঢাকা থেকে ছেড়ে আসা কোচ-ট্রাকগুলো হেডলাইট জ্বালিয়ে রাস্তায় চলাচল করছে। প্রতিটি গাড়ির গতি ছিল অনেক কম। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

অপরদিকে শীত বাড়লেও শীতার্তদের পাশে দাঁড়ায়নি কেউ। এতে ছিন্নমূল মানুষ পড়েছে বিপাকে। এখন পর্যন্ত রাজশাহী অঞ্চলে শীত বস্ত্র বিতরণ শুরু হয়নি। এমনকি শীত বস্ত্র নিয়ে ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ায়নি কোনো সংগঠন। অন্যান্য বছর ডিসেম্বর মাস থেকে শীতার্তদের মাঝে বিভিন্ন সংগঠনের পক্ষে শীত বস্ত্র গরম কাপড় বিতরণ করা হলেও এবার এখনো শুরু হয়নি। জেলা প্রশাসনের উদ্যোগেও এখনো শীত বস্ত্র বিতরণ শুরু হয়নি। এতে শীতের গরম কাপড়ের অপেক্ষায় প্রহর গুনছেন রাজশাহী অঞ্চলের ছিন্নমূল মানুষ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031