IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
লটারি বাতিল, পরীক্ষার ভিত্তিতে স্কুলে ভর্তিরাণীনগরে গাঁজাসহ আটক ২গোদাগাড়ীতে খালেদা জিয়া ও ব্যারিস্টার আমিনুল হক ও আসাদুজ্জামানের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলরাসিক নবনিযুক্ত মাননীয় প্রশাসক রিটনকে ফুলেল শুভেচ্ছাবাসাবাড়ি, মার্কেট, মসজিদ,মাজার সব খানেই জটলাকাজে আসছেনা ভিক্ষুক পুর্নবাসন কার্যক্রমনন্দীগ্রামের দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন এমপি মোশারফবিএনপি জুলাই সনদের আলোকেই পথ হাঁটবে: আইনমন্ত্রীনগরীতে রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীর ঈদ সামগ্রী বিতরণহযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন রাসিক প্রশাসকপুঠিয়ায় সেমাই ও বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানতারাগঞ্জে প্রয়াসের ইফতার ও দোয়া মাহফিল‘নাটোরের মাটিতে কারো কোন অন্যায় নির্যাতন মেনে নেয়া হবে না’রাজশাহী জেলা পরিষদ নতুন প্রশাসক হিসেবে যোগদান করলেন এরশাদমান্দায় কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড বসতবাড়িসহ ফসলের খেতঅসময়ের কালবৈশাখী ঝড়ে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি
Home >> রাজশাহী >> বাগমারায় চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ

বাগমারায় চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তারের পদত্যাগ দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা সাড়ে এগারো’টায় বিদ্যালয় চত্বরে বিক্ষোভ, মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, অভিভাবক, সচেতন জনতার ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নিয়োগ বাণিজ্য, স্কুলের জমি বিক্রয়, অতিরিক্ত ফি আদায়, পানি ও জলের অভাব, দীর্ঘ দিন স্কুলে অনুপস্থিত সহ অস্ত্রের মুখে রেজুলেশনে স্বাক্ষর আদায়ের অভিযোগ রয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ।

শিক্ষার্থী মুন্নি আক্তার, বায়েজিদ আলী , মারিয়া আক্তার জানান, হেড স্যারের নির্দেশে আমাদের স্কুলের প্রজেক্টর চালু , মটরের বিশুদ্ধ পানি উঠাতে ও পান করতে দেয়া হতো না । যদিও আমাদের কাছ থেকে বিদ্যুৎ বিল নেয়া হতো। পরীক্ষার অতিরিক্ত ফি আদায় করা হতো। চারটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হলেও ফি আর ফেরৎ দেয়নি। এ সব নানা অনিয়মের জন্য প্রধান শিক্ষকের পদত্যাগ চান শিক্ষার্থীরা ।

বিদ্যালয়ের সদ্য সাবেক সভাপতি আবুল কালাম আজাদ ( মেলেটাররি) ও প্রধান শিক্ষক মিলে মোটা অংকের অর্থের বিনিময়ে গোপনে বেশ কয়েকজনকে নিয়োগ দিয়েছেন। যার একটি টাকা প্রতিষ্ঠানের ফান্ডে নেই। সেই সাথে প্রতিষ্ঠানের জমি এক ব্যক্তির সাথে বিনিময় করেছেন। যে জমি বিনিময় করেছেন তা ফেরৎ চান বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ইব্রাহিম হোসেন বলেন, নিয়োগ বোর্ডে রেজুলেশনে জোর পূর্বক পুলিশ দিয়ে ভয় দেখিয়ে স্বাক্ষর আদায় করিয়ে নিয়েছেন প্রধান শিক্ষক । এমন কি নিয়োগ বোর্ড শেষে না খাইয়ে সন্ধ্যায় তাদের বাড়ি পাঠানো হয়।

সহকারী-প্রধান শিক্ষক জামাল উদ্দিন, প্রতিষ্ঠান প্রধানের অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করছেন। বিক্ষোভকারীরা অবিলম্বে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবী করেন ।

অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুস সাত্তারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার এই মাত্র অপারেশন শেষে হলো। আমি এখন কথা বলতে পারবো না।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম এর সরকারি মুঠোফোনে কল দেয়া হলে তিনি সাড়া দেননি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728