IMG-LOGO

রবিবার, ১৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের ইরানের দাবি২৬শের বিশ্বকাপ’চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ১নন্দীগ্রামের মাদক সম্রাট হোসেন আলী গ্রেপ্তারকিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণবাঘায় নাশকতার চেষ্টায় বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগতানোর চৌবাড়িয়া হাটের রাস্তা ব্যবসায়ীদের গলার কাটা, ৩২ লাখ টাকার টেন্ডারে ক্ষুব্ধচাঁপাইনবাবগঞ্জে গাক চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পফুলবাড়ী ২৯ বিজিবি‘র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পরাণীনগরে ইয়াবাসহ ব্যবসায়ী যুবক গ্রেপ্তারপোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের আসামিদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভরাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> ফসলী জমির মাটি ইট ভাটায়, বিপর্যয়ের শঙ্কায় কৃষিখাত

ফসলী জমির মাটি ইট ভাটায়, বিপর্যয়ের শঙ্কায় কৃষিখাত

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে প্রশাসনের ছত্রছায়ায় কৃষি জমির উপরিভাগের উর্বরা মাটির (টপসয়েল) জম্পেশ বাণিজ্যর অভিযোগ উঠেছে। স্থানীয় মাটিদস্যু চক্র প্রশাসনের একশ্রেণীর কর্মকর্তাদের ম্যানেজ করে ফসলী জমির টপসয়েল ইট ভাটায় বিক্রি করায় কৃষিতে বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।

এদিকে,মাটিদস্যু সিন্ডিকেটের দৌরাত্ন্যে তানোর-চৌবাড়িয়া, মাদারিপুর-ধানুরাসহ বিভিন্ন রাস্তা মারাত্নকভাবে ঝুঁকিপুর্ণ হয়ে উঠেছে প্রতিনিয়ত ঘটছে ছোট-খাটো দুর্ঘটনা।

স্থানীয়রা জানান, প্রশাসনের ছত্রছায়ায় অবৈধভাবে ফসলী জমির উপরিভাগের উর্বরা মাটি (টপসয়েল) ইট ভাটায় বিক্রি করা হচ্ছে। এদিকে অপরিকল্পিত ভাবে টয়সয়েল বিক্রি করায় কৃষি জমির উর্বরা শক্তি হ্রাস ও উৎপাদনে বিরুপ প্রভাব পড়ছে। একশ্রেণীর মাটিদস্যু সাধারণ কৃষকদের নগদ অর্থের লোভ দেখিয়ে এসব অপকর্ম করছে। এসব মাটি পরিবহণের সময় পাকা রাস্তায় পড়ে ঘন কুঁয়াশায় রাস্তা কাঁদায় ঝুঁকিপুর্ণ হয়ে পড়েছে। এখনই এসব মাটিদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা না হলে এদের দেখাদেখি অন্যরাও এই কাজে জড়িয়ে পড়ছে।

জানা গেছে, উপজেলার কামারগাঁ ইউপির পাড়িশো-দুর্গাপুর, নাড়িপাড়া, মাদারীপুর, ও ধানুরা গ্রামে প্রকাশ্যে দিবালোকে চলছে মাটিদস্যুদের দুষণ সন্ত্রাস। অথচ রহস্যজনক কারণে প্রশাসন নিরব এমনকি তাদের বিরুদ্ধে হযোগীতার অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১২ ডিসেম্বর শনিবার দুপুরে গ্রামবাসী রাস্তা নস্টের প্রতিবাদ ও মাটি কাটা বন্ধ করতে গেলে ভেঁকু মেশিনের মালিক মিলনের সহযোগীরা লাঠিশোঠা নিয়ে তাদের ধাওয়া করলে এলাকায় উত্তেজনার৷ সৃস্টি হয়। প্রকাশ্যে দিবালোকে কৃষি জমি নস্ট করে মাটি কাটা ও রাস্তা নস্ট করে বিভিন্ন এলাকায় পরিবহণ করা হলেও রহস্যজনক কারণে প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। অথচ কদিন আগেই খালের খননকৃত মাটি পরিবহণের অপরাধে দুই জনকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়া হয়েছে। এখন প্রশ্ন হলো খালের খননকৃত মাটি পরিবহণ যদি অপরাধ হয় তাহলে ফসলী জমির মাটি বিক্রি কি অপরাধ নয়-?

এব্যাপারে একাধিকবার যোগাযোগের চেস্টা করা হলেও মুঠোফোনে কল গ্রহণ না করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতোর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা শামিমুল ইসলাম বলেন, সংশ্লিস্ট কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত জমির শ্রেণী পরিবর্তন বা উপরিভাগের (টপসয়েল) মাটি কাটার কোনো সুযোগ নাই এটা দন্ডনীয় অপরাধ।

তিনি বলেন, এটা প্রতিরোধ করা তাদের কাজ নয় এটা উপজেলা প্রশাসনের কাজ।

এব্যাপারে কামারগাঁ ইউপি চেয়ারম্যান মসলেম আলী প্রামানিক বলেন, এসব ভেঁকু মেশিন এলাকায় আসতে দেয়া ঠিক নয়। এসব মেশিন এলাকায় থাকলেই গোপণে পুকুর কাটে।

তিনি বলেন, ভেঁকু মালিকদের দৌরাত্ম দেখে মনে হয় এসব দেখার কেউ নাই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930