IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
Home >> রাজশাহী >> টপ নিউজ >> পদ্মার চরে প্রতিপক্ষের গুলিতে বাঘার ২ জন নি*হ*ত

পদ্মার চরে প্রতিপক্ষের গুলিতে বাঘার ২ জন নি*হ*ত

গুলি করে হত্যা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহী বাঘায় পদ্মার চরাঞ্চলে আধিপত্য বিস্তার কেন্দ্র করে প্রতিপক্ষের ছোঁড়াগুলিতে গুলিবিদ্ধ হয়ে আমান মন্ডল (৩৬) (পিতা-মিনহাজ মন্ডল), নাজমুল মন্ডল (২৬) (পিতা শুকুর মন্ডল), নামে দুইজন নিহত হয়েছে।

আহত অপর ২জন- মুনতাজ মন্ডল (৩২) (পিতা-চান মন্ডল), রাবিক হোসেন (১৮) (পিতা-আশরফ মন্ডল)কে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে। তারা সকলেই রাজশাহীর বাঘা উপজেলার চরাঞ্চলের নীচ খানপুর গ্রামের বাসিন্দা।

রাজশাহী বাঘা-কুষ্টিয়ার দৌলতপুর-নাটোরের লালপুর সীমান্তের ১৪ হাজার মাঠ নামে পরিচিত এলাকায় এই ঘটনা ঘটে।

সোমবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় আশংকাজনক অবস্থায় আহতদের প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমান মন্ডল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নাজমুল মন্ডল মারা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় দখলে থাকা জমিতে খড় কাটছিল উপজেলার খানপুর গ্রামের বেলাল হোসেন, মুন্তাজ ও লাভলুর লোকজন। এসময় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কথিত ‘কাকন বাহিনী’র লোকজন প্রভাব বিস্তার করে আগ্নেয়াস্ত্র নিয়ে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে। তারা জমি দখলে নেওয়ার পায়তারায় গুলি ছুঁড়তে থাকে বলে জানান।

এসময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন-আমান মন্ডল,মুনতাজ মন্ডল, নাজমুল মন্ডল ও রাবিক হোসেন। প্রথমত আহতদের উদ্ধার করা যায়নি। খবর পেয়ে লোকজন ঘটনাস্থলে পৌঁছলে প্রতিপক্ষরা সরে যায়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে আমান মন্ডল ও নাজমুল মারা যান।

ডাঃ নিহার চন্দ্র মন্ডল জানান, মুনতাজের শরীরে বিভিন স্থানে অন্তত শতাধিক, রাকিবের শরীরে প্রায় ৮০,নাজমুলের শরীরে প্রায় ৩৫ আমানের মাথায়সহ শরীরের ৫ জায়গায় গুলি চিহৃ পাওয়া গেছে।

তিনি জানান, চিকিৎসা দেওয়ার আগেই আমান মন্ডল মারা যান। ৩ জনকে রামেক হাসপাতালে পাঠানো হয়। মাইক্রোচালক সনি ও বাঘা উপজেলার নীচ খানপুর গ্রামের বেলাল হোসেন জানান রামেক হাসপাতালে নেওয়ার পথে নাজমুলও মারা গেছে।

বেলাল হোসেন জানান, চর এলাকায় তাদের দখলে থাকা জমিতে লোকজন নিয়ে খড় কাটছিলেন। এসময় কাকন বাহিনীর লোকজন প্রভাব বিস্তার করে খড় কাটা জমির দখল নিতে আগ্নেয়াস্ত্র নিয়ে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে। এতে ৪ জন গুলিবিদ্ধ হয়। এর মধ্যে দুইজন মারা গেছে।

তিনি জানান,এর আগেও কাকন বাহিনীর লোকজন বালু ঘাটের দখল নিয়ে কুষ্টিয়ার দৌলতপুর থেকে বাঘা-লালপুর সীমান্ত এলাকার এপারে এসে গুলি ছুড়ে আধিপত্য বিস্তার করে। গত ৬জুলাই গভীর রাতে তাদের ছুঁড়া গুলিতে স্পীড বোর্ডের একজন চালক আহত হয়েছে।

নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, চলাঞ্চলে জমির দখল নেওয়ার জন্য কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কথিত ‘কাকন বাহিনী’র লোকজন প্রভাব বিস্তার করে এ ঘটনা ঘটিয়েছে ।

ক্ষতস্থান দেখে পুলিশ ও চিকিৎসকের ধারণা, পিস্তল ও রাবার বুলেটের গুলি হতে পারে। তাৎক্ষনিক কাকন বাহিনীর কাউকে না পেয়ে তাদের কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মন্ডল জানান, হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়না তদন্তের জন্য নিহতের লাশ মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31