ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর পবায় দুস্থ, অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল ও চাদর বিতরণ করা হয়েছে।
শনিবার পবা উপজেলা হলরুমে প্রধান অতিথি থেকে কম্বল ও চাদর বিতরণ করেন, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন, পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী।
এসময় উপস্থিত ছিলেন পবা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী রেজাউল করিম, পবা উপজেলা মহিলা লীগ সভাপতি নারিফা বেগম, সাধারণ সম্পাদক আফরোজা বেগম, দর্শনপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।
এদিন উপজেলার বিভিন্ন এলাকার সাতশো’ দুস্থ, অসহায় ও শীতার্তদের মাঝে এসব কম্বল ও চাদর বিতরণ করা হয়।


