IMG-LOGO

বুধবার, ২১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরের সড়কগুলোতে বেড়েছে দূর্ঘটনাপুঠিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ইউএনও এবং ওসি, নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপের চার সদস্য পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ করবেসিরাজগঞ্জে সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে এলাকাবাসীর মাঝে হ্যান্ড ওয়াশ বিতরণরাজশাহীতে আখচাষীদের মাঝে ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানমান্দায় পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগমান্দায় হাটবাজার উন্নয়নের নামে সরকারি অর্থ নয়ছয়ের অভিযোগযে কোনো পরিস্থিতিতে সর্বোচ্চ সামরিক প্রস্তুতির পরামর্শ ওয়াকার-উজ-জামানেরবিতর্কিত জলসীমায় মার্কিন যুদ্ধজাহাজ, কড়া নজরদারিতে চীনা নৌবাহিনীসিংড়ায় ১৮ বছর ধরে চলছে দুর্গাপূজায় ফ্রি মেডিকেল ক্যাম্পনাটোরের দুর্ঘটনায় প্রাণ গেল বাগমারার আনোয়ারেরফুলবাড়ীতে দুর্গা প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন, চলছে সংস্কার কাজরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যুহযরত শাহজালাল বিমানবন্দরে আগুন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> পুঠিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ইউএনও এবং ওসি, নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ

পুঠিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ইউএনও এবং ওসি, নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ

ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে রাজশাহীর পুঠিয়া উপজেলার ৫৭টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান এবং পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম। এ সময় তিনি মণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় মণ্ডপ পরিচালনা কমিটির নেতাদের সঙ্গে কথা বলে পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন ইউএনও এবং পুঠিয়া থানা ওসি। পাশাপাশি প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন।

পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসবকে ঘিরে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে ব্যাপারে পুলিশ সবোর্চ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং আনসার সদস্যদের পাশাপাশি পুলিশের টহল দল সার্বক্ষণিক মাঠে থাকবে।

পরিদর্শনকালে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান বলেন, দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। মণ্ডপগুলোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পারেন, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন তিনি।

উপজেলা পূজা উদযাপন ঐক্য ফ্রন্টের তথ্য অনুযায়ী, পুঠিয়া উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এবার মোট ৫৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে পুঠিয়া পৌরসভায় ১৬টি, জিউপাড়া ইউনিয়নে ১২টি, বানেশ্বরে চারটি, ভাল্লুকগাছিতে চারটি, পুঠিয়া সদর ইউনিয়নে একটি এবং শিলমাড়িয়া ইউনিয়নে ১৯টি মণ্ডপ রয়েছে।

একাধিক পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, পূজার আগে উপজেলা প্রশাসনের সঙ্গে সভায় অংশ নিয়ে তাঁরা প্রয়োজনীয় দিকনির্দেশনা পেয়েছেন। সেই নির্দেশনা অনুসরণ করেই পূজার আয়োজন করা হয়েছে এবং চলছে। প্রশাসন ও পুলিশের তৎপরতায় এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও তাঁরা জানান। পরিদর্শন শেষে মণ্ডপগুলোর সার্বিক কার্যক্রম ও প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করেন ইউএনও।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পুঠিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জুলফিকার রহমান ভুট্ট, পুঠিয়া দলিল লেখক কল্যাণ সমিতির কোষাধাক্ষ হাবিবুর রহমান উজ্জ্বল, যুবনেতা রোকনুজ্জামান রিকো মণ্ডল এবং উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক সুজন কুমার ঘোষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930