IMG-LOGO

শনিবার, ২ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩কাঁদলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস, অভিযোগ ফারুকীর বিরুদ্ধেইরানে হামলাকে ভুল ছিল মনে করেন ৬১ শতাংশ আমেরিকানসিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামবে বাংলাদেশসিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমানমহাদেবপুরে সিসি ঢালায় রাস্তানির্মাণে অনিয়মের অভিযোগমহাদেবপুরে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগমহাদেবপুরে র‌্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে মে দিবস পালননিয়ামতপুরে ‘ভাবিচা গণহত্যা দিবস’ পালিতবাউয়েট শিক্ষার্থীদের রাজশাহীর সপুরা সিল্ক মিলস লিঃ পরিদর্শনবাঘায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবসের উদযাপন উপলক্ষে র‌্যালি-আলোচনা সভাবদলগাছীতে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিতআধুনিক, নিরাপদ ও নান্দনিক সিংড়া গড়ে তুলতে চাই: আনু এমপিরাণীনগরে মহান মে দিবস পালিতপোরশায় নাহার ফিলিং স্টেশনকে বিশ হাজার টাকা জরিমানা
Home >> রাজশাহী >> মুজিববর্ষে ঘর পাচ্ছে রাজশাহীর ৬৯২ পরিবার

মুজিববর্ষে ঘর পাচ্ছে রাজশাহীর ৬৯২ পরিবার

ধূমকেতু প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী-মুজিববর্ষ উপলক্ষে ঘর পাচ্ছেন রাজশাহীর ৬৯২টি পরিবার। আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে গৃহহীনরা এসব বাড়ি পাবেন।

বৃহস্পতিবার দুপুরে জেলা জেলা প্রশাসক আবদুল জলিল তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন।

জেলা প্রশাসক জানান, রাজশাহীর ৯টি উপজেলার ৬৯২টি পরিবারের জন্য বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে গোদাগাড়ী ২৮০টি, তানোরে ৫৭টি, মোহনপুরে ১৬টি, বাগমারায় ১৭৫টি, দুর্গাপুরে ৩২টি, পুঠিয়ায় ৫৪টি, চারঘাটে ১৫টি, বাঘায় ১৬টি এবং পবায় ৪৭টি পরিবার ঘর পাচ্ছে।

তিনি জানান, রাজশাহীর প্রতিটি উপজেলায় ঘর প্রস্তুত করা হয়েছে। আগামী ২৩ জানুয়ারি গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই সারাদেশে ৬৫ হাজার ৭২৬টি পরিবারের কাছে গৃহ হস্তান্তর করা হবে। একইসঙ্গে রাজশাহীতেও গৃহ হস্তান্তর শুরু হবে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ কামরুজ্জামান, স্থানীয় সরকার বিভাগেরর উপ-পরিচালক শাহানা আক্তার জাহান, সহকারী কমিশনার অভিজিত সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930