IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রানসিরাজগঞ্জে নবগঠিত সাংস্কৃতিক সংগঠন সিরাজগঞ্জ কালচার্স এর আত্মপ্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠাননন্দীগ্রামে দুই বালুবাহী ট্রাকের সংঘর্ষে চালক নিহত
Home >> রাজশাহী >> ডিজিটাল আইন বাতিল করে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতের দাবী

ডিজিটাল আইন বাতিল করে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতের দাবী

ধূমকেতু প্রতিবেদক : ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। অবিলম্বে বিতর্কিত ৫৭ ধারা বাতিল করে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। এসব বিতর্কিত আইনের ফলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ আজ লুটেরা-দুর্নীতিবাজদের কব্জায় চলে যাচ্ছে।

সোমবার বিকেলে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট প্রেসক্লাব মিলনায়তনে বিশিষ্ট ভাষাসৈনিক ও রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য সাইদ উদ্দীন আহমদের ৭ম মৃত্যুবার্ষিকীর স্বরণে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য বিশিষ্ট কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা।

রাজশাহী প্রেসক্লাব ও আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় বক্তব্য রাখেন, রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য গোলাম সারওয়ার, ভাষাসৈনিক সাইদ উদ্দীনের সন্তান রবিউদ্দীন আহমেদ, আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ সভাপতি সালাউদ্দীন মিন্টু, সাংঠনিক সম্পাদক আসাদুল হক দুখু, প্রচার সম্পাদক আমানুল্লাহ আমান, সদস্য মো. শরিফ উদ্দীন প্রমূখ।

স্মরণ সভায় বক্তারা বলেন, ভাষাসৈনিক সাইদ উদ্দীন আহমদের স্মৃতিকে ধারণ করেই অশুভ শক্তির বিরুদ্ধে লড়তে হবে। বিতর্কিত আইন কানুনের ফলে বঙ্গবন্ধুর সোনার বাংলা হুমকির মুখে। যেখানে ব্যাংক ডাকাতরা জামিন পায়, সেখানে লেখক মোস্তাকের মতো মানুষদের তথাকথিত আইসিটি আইনে দীর্ঘদিন কারাগারে বন্দী থেকে প্রাণ হারাতে হয়। যা খুবই দুঃখজনক। অনতিবিলম্বে এ আইন বাতিলের দাবি জানান বক্তারা।

এ দিনের স্মরণ সভায় জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সদস্য ইকবাল হাসান টাইগার, রাকিবুল হাসান শুভ, হানিফ চৌধুরীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31