IMG-LOGO

রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে খামারি অ্যাপসের মাধ্যমে সার প্রয়োগ শীর্ষক উঠান বৈঠকসিরাজগঞ্জে সমাজ উন্নয়ন কার্যক্রম (সুক)এর উদ্যোগেহাত ধোয়া দিবস পালন‘সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা’প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী: রাসিক প্রশাসকমহাদেবপুরে দুর্নীতি প্রতিরোধে প্রশাসন, পিএফজি, ওয়েভ ও ছাত্রসমাজকে নিয়ে কাজ করার ঘোষণা ইউএনওরস্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজমানুষ ভজলে সোনার মানুষ হবি’কুষ্টিয়ায় সংস্কৃতিমন্ত্রীসিরাজগঞ্জে বায়ুদূষণ বিরোধী উচ্ছেদ অভিযানে অর্থদন্ডপাবনায় উৎসবমুখর পরিবেশে জেলা তাঁতীদলের সম্মেলননিউজ প্রকাশের পর বহিষ্কার, চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত বিএনপি নেতা জলিলসিংড়ায় চৌগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আমিনুর ইসলামের নির্বাচনী গণসংযোগরাজশাহীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘রোটারি ফ্যামিলি নাইট ২০২৬’মহানগর নার্সারী মালিক সমিতির অভিষেক অনুষ্ঠানসিরাজগঞ্জে লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবসের স্মরণোৎসব উপলক্ষে আলোচনা সভা বর্ণাঢ্য র‍্যালিসৌদি আরবে এক বছরে ৩৫৬ মৃত্যুদণ্ড কার্যকর
Home >> বিশেষ নিউজ >> রাজশাহী >> ১২ বছরেও সংস্কার হয়নি পুঠিয়ার বাঁশপুকুরিয়া, দোমাদি সড়ক

১২ বছরেও সংস্কার হয়নি পুঠিয়ার বাঁশপুকুরিয়া, দোমাদি সড়ক

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : সংস্কারের ও রক্ষণাবেক্ষণের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বাঁশপুকুরিয়া, দোমাদি সড়কটি। গত একযুক ধরে সড়কটির কোন ধরনের সংস্কার করা হয়নি বলে অভিযোগ করেছেন এলাকাবাসি। কর্তৃপক্ষের নজরদারির অভাবে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এ অবস্থা চলতে থাকলে সড়কটি সন্ধ্যা নদীর ভাঙ্গনের কবলে পড়ে বিলিন হয়ে যাবে।

সরজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার বেলপুকুর ইউনিয়নের বাঁশপুকুরিয়া মসজিদের পাশ দিয়ে সন্ধ্যা নদীর ধার দিয়ে দোমাদি গ্রামের মধ্যে প্রায় ১ কিলোমিটার সড়কটি এ এলাকার মানুষদের চলাচলের একমাত্র সড়ক। সড়কটিতে প্রতিদিন শত শত মানুষ এ সড়ক দিয়ে চলাচল করেন। বর্তমানে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কটির পাশ দিয়ে সন্ধ্যা নদী বয়ে যাওয়ায় তার ভাঙ্গনে সড়কটির প্রায় অর্ধেক নদীর গহবরে চলে গেছে। নদীর পাড়ে প্রোটেকশন ওয়াল না থাকার ফলে সড়কটি নদীর ভাঙ্গনের কবলে পড়েছে। এ কারণে সড়কটিতে পায়ে হাটায় দায় হয়ে পড়েছে। এছাড়াও সড়কটির বেশির ভাগ জায়গায় কার্পেটিং ও খুয়ার উঠে কাদামাটিতে পরিনত হয়েছে। বর্তমানে দেখে বুঝার উপায় নাই যে এটি একটি পাকা সড়ক। জরুরী ভিত্তিতে সড়কটিতে প্রোটেকশন ওয়াল দিয়ে সংস্কার ও রক্ষণাবেক্ষণের দাবি এলাকাবাসিদের। সড়কটির বিষয়ে পুঠিয়া উপজেলা এলজিইডি অফিসে যোগাযোগ করলে কোন ধরনের তথ্য তাদের অফিস নাই অফিস কর্তৃপক্ষ জানিয়েছেন।

স্থানীয় এলাবাসী জালাল উদ্দিন সরকার জানান, এই সড়কটি প্রায় এক যুগের বেশি সময় ধরে কোন ধরণের মেরামত করা হয়নি। নদীর ধার দিয়ে সড়কটি হওয়ায় নদীর ভাঙ্গনে রাস্তাটির অর্ধেক হয়ে পড়েছে। বর্তমানে পায়ে হাটা ছাড়াও ভ্যানযোগে কোন ধরণের মালামাল নিয়ে যাতায়াত করা অসম্ভব হয়ে পড়েছে। এছাড়াও বর্ষকালে পয়ে হেটে চলাচল করতে অনেক ভোগান্তির শিকার হতে হয়। আমরা গ্রামবাসিরা পুঠিয়া উপজেলার এলজিইডি অফিসে সড়কটির মেরামতের জন্য জানাই কিন্তু এলজিইডি অফিস আমাদের কথার কোন দাম দেয় না। এ বিষয়ে পুঠিয়া উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান বলেন, সড়কটি সরজমিনে দেখে নতুন প্রকল্পের মাধ্যমে সংস্কারের করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930