IMG-LOGO

বুধবার, ১২ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়া, মৃত্যু বেড়ে ১৮১সালমান শাহর মৃত্যুরহস্যের জট এবার খুলবে কি?মহাদেবপুরে আবাসিক এলাকায় হাঁসের খামারপরিবেশ দূষণ ও স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসীমান্দায় প্রকাশ্যে ৪ শতাধিক ফলন্তকলাগাছ কাটলেন প্রতিপক্ষরাবাঘায় ৩ শিক্ষা প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেলদুর্গাপুরে হাটের জায়গা বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে লাখ টাকা আদায়ের অভিযোগনিয়ামতপুরে এনার্জি ড্রিংকের বোতলে রাখা কীটনাশক পানে শিশু অসুস্থ,তথ্য চাওয়ায় উত্তেজিত প্রধান শিক্ষক২৮ শিক্ষক-কর্মচারী, ১৫ পরীক্ষার্থীর পাস করেনি কেউমান্দার ৫ মাদ্রাসায় শতভাগ ফেলফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে সার ব্যবসায়ীর ১ মাসের কারাদণ্ডনিয়ামতপুরে কারিতাসের জলবায়ু অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিতশূন্য থেকে শিখরে: এক অদম্য তরুণের ঘুরে দাঁড়ানোর গল্পমান্দায় পাউবোর নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগআত্রাইয়ের গ্রামে গ্রামে শোকের মাতমপাথালিয়ার ২০১ গম্বুজ মসজিদ: স্থাপত্য ও পর্যটনের অনন্য আকর্ষণচাঁপাইনবাবগঞ্জে সরকারি রাস্তা দখল করে অবৈধ স্থাপনা, উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
Home >> রাজশাহী >> বাঘায় মাদক সেবনের অপরাধে আলোচিত রাব্বিসহ আটক ৪

বাঘায় মাদক সেবনের অপরাধে আলোচিত রাব্বিসহ আটক ৪

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় মাদক সেবনের অপরাধে আলোচিত রাব্বি হাসানসহ চার যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার খানপুন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় পুলিশ তাদের কাছে থাকা নম্বার বিহীন দু’টি এ্যাপাসি মোটরসাইকেলসহ ফেন্সিডিল এবং ইয়াবা জব্দ করে।

সূত্রে জানা গেছে, চারঘাট সার্কেলের সিনিয়ার (এ.এস.পি) নুরে আলম গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১০টার সময় বাঘা থানা পুলিশের সহায়তায় উপজেলার খানপুর গ্রামের খোশবর আলীর বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ অভিযানে ঐ বাড়ী ওয়ালার ছেলে মনির হোসেন (২২) বাঘার নারায়নপুর গ্রামের আসাদুল ইসলাম (ভ্যাগল) এর ছেলে রাব্বি হাসান (২৮), সুলতানপুর গ্রামের বাদশা আলমের ছেলে আরিফ (২৫) ও পাশ্ববর্তী লালপুর উপজেলার পানশীপাড়া গ্রামের আক্তার আলীর ছেলে রাব্বানী (২১)কে মাদক সেবন করা অবস্থায় আটক করে। এ সময় পুলিশ ওদের কাছে থাকা এক বোতল ফেন্সিডিল এবং দুই পিচ ইয়াবাসহ দুটি নম্বর বিহীন এ্যাপাসি মোটর সাইকেল জব্দ করে।

স্থানীয় লোকজন জানান, আটককৃত চার জনের মধ্যে রাব্বি হাসান পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সু-সম্পর্ক থাকার নাম ভাঙ্গিয়ে মানুষের কাছ থেকে নানা সুযোগ সুবিধা নিয়ে আসছে। কথিত রয়েছে, সে মাদক, ইমো এবং বিকাশ হ্যাকের সাথে সম্পৃক্ত। তার নামে নাটোর, লালপুর, রাজশাহী মতিহার এবং বাঘা থানায় মাদক, নারী নির্যাতন এবং চাঁদাবাজীর মামলা রয়েছে। গত এক বছর আগে সে বাঘা থানার জনৈক (এস.আই) এর সাথে সম্পর্ক রেখে পুলিশের সোর্স পরিচয়ে অনেক মাদক ব্যবসায়ীসহ সাধারণ মানুষের পকেটে মাদক দিয়ে আর্থিক সুবিধা নিয়েছে। আর এ খবরটি জানা-জানি হলে ওই পুলিশ কর্মকর্তাকে বদলি করেন কর্তৃপক্ষ।

এদিকে বাঘা উপজেলা আওয়ামী লীগ নেতা মাসুদ রানা তিলু জানান, গত বছরের আগষ্ট মাসে রাব্বি-সহ তার অপর দুই বন্ধু তার ছেলের কাছে চাঁদা দাবি করে তাকে মারপিট করে। এ ঘটনায় তিনি থানায় একটি মামলা দায়ের করলে রাব্বিকে আটক করে পুলিশ। পরে হাজত থেকে জামিনে এসে একজন জর্জ সহ পুলিশের আইজিপি এবং এসপির সাথে তার সু-সম্পর্ক থাকার কথা বলে মানুষের কাছে নানা সুবিধা নিচ্ছে। আর এসব ঘটনায় তার সাথে সম্পৃক্ত রয়েছে প্রায় ডজন খানেক সাঙ্গ-পাঙ্গ। যারা প্রত্যেকেই মাদক সেবনের সাথে সম্পৃক্ত।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত আব্দুল বারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা মাদক সেবন করা অবস্থায় চারজনকে আটক করেছি। এদের মধ্যে রাব্বি হাসানের নামে জনশ্রুতি রয়েছে, সে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সু-সম্পর্ক থাকার নাম ভাঙ্গিয়ে মানুষের কাছ থেকে নানা সুযোগ-সুবিধা নিয়ে আসছে। এ বিষয়ে জিজ্ঞাসা বাদ চলছে। এদেরকে মাদক সেবনকারি হিসাবে আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031