IMG-LOGO

সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আমরা রাস্তায় নেমেছি আপনাদের ঘরে গ্যাস-বিদ্যুৎ ফিরিয়ে দেওয়ার জন্য’তানোরে মাটির দেয়াল ধসে গৃহবধুর মৃত্যুচিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাই কোর্টবাগমারায় আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি এমপি ডাঃ আব্দুল বারীরতানোরের কামারগাঁ ইউপিতে চেয়ারম্যান পদে সোহেল রানা সকলের দোয়া প্রার্থীবাগমারায় নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ সুতি জালের বাঁধ উচ্ছেদপাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি রায়গঞ্জের কৃষকেরানয়াদিল্লিতে ছয় তলা মেসবাড়ি ধ্বংসস্তূপে আটকে আছে বহু শিক্ষার্থীসিংড়ায় এসএসসি ’৯৪ ব্যাচের বন্ধুদের মিলনমেলা, স্মৃতিচারণ ও নৌকা ভ্রমণএকশত পরিবারকে শুকনো খাবার দিলেন সংসদ সদস্যরাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে দশ হাজার টাকা জরিমানা‘লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫রাণীনগরে ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধনপুঠিয়ায় ৪ মাদকসেবী ও বিক্রেতা আটক
Home >> বিশেষ নিউজ >> রাজশাহী >> করোনায় ঘরবন্দি ‘শখের হাঁড়ি’

করোনায় ঘরবন্দি ‘শখের হাঁড়ি’

ধূমকেতু প্রতিবেদক : দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী ১৪ এপ্রিল থেকে কঠোর ও সর্বাত্মক লকডাউন ঘোষাণা করেছে সরকার। আর আগামী ১৪ এপ্রিলই পহেলা বৈশাখ। এই বৈশাখকে ঘিরে দেশের সকল স্থানে চলে নানা আয়োজন আর বিভিন্ন অনুষ্ঠান। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ১৪ এপ্রিল থেকে কঠোর ও সর্বাত্মক লকডাউন ঘোষাণা। এই কারণে এবার কোন ধরনের আয়োজন অনুষ্ঠান মেলা হবে না জানতে পেরেছেন ৬১ বছর বয়সী সুশান্ত পাল। তাই নেই তার ব্যস্ততা। সকালে শুয়ে বসে থেকে কাটে সময়। আর বিকেল হলেই এলাকার চা-পানের দোকানে বসে গল্প করে সময় পার করছেন সুশান্ত কুমার পাল।

রোববার বিকাল সাড়ে ৪টার দিকে এই প্রতিবেদক এবং ফটো সাংবাদিক ছুটে যান শখের হাঁড়ি নামক সুশান্ত কুমার পালের বাড়ীতে। বাড়ীর বাইরে দেখা মিলে সুশান্তের ছেলে সঞ্জয় ও ছেলের বোউ মুক্তি রানী পালের। তারা তৈরী করছেন কলস ও রুটি তৈরীর তাওয়া। তাদের জিজ্ঞাসা করতেই উত্তরে বলেন বাবা (সুশান্ত পাল) বাড়ীতে নেই। কিছুক্ষণ পর ছেলে সঞ্জয় পাল ডেকে আনলেন বাবা সুশান্ত পালকে।

তাকে কাছে জানতে চাইলে তিনি বললেন- ‘এবার তো মেলা হচ্ছে না। আপনাদের ছবি তোলার মতো শখের হাঁড়ি বাইরে নেই। আপনারা চলে যান। যে হাঁড়িগুলো আছে, সেগুলো কবরের পুরোনো কাগজ আর পলিথিন দিয়ে প্যাকেট করে বস্তায় ভরে রেখেছি। এসময় কথা বলতে বলতে বাড়ির ভেতরে নিয়ে যান সুশান্ত পাল। বাড়ির ভেতরে দেখা যায় উঠানে বেশ কিছু শখের হাঁড়ি রৌদে শুকাতে দেওয়া হয়েছে।

মেলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রতিবছর বৈশাখী মেলা, লোক কারুশিল্প মেলাসহ বিভিন্ন স্থানের মেলায় অংশ নিই। সেই মেলাগুলোতে শখের হাঁড়ির দোকান বসাই। সেইসব মেলায় শখের হাঁড়ি বিক্রি করেই সারা বছর সংসার চলে আমার। গত বছর আর এই বছর মিলে দুই বার মেলা হচ্ছে না। এতে করে ৫ লাখ টাকার বেশি ক্ষতি হয়ে গেছে। গত ৭ দিন পূর্বে ঢাকা থেকে এসেছি। ঢাকার সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্পী মেলায় শকের হাঁড়ির স্টল নিয়েছি। সেগুলো বেশি বিক্রি হয়নি। সেখানেই পরে আছে শখের হাঁড়িগুলো। এবারও মেলা হচ্ছে না। সেজন্যে মনের মাধুরী রং মিশিয়ে তৈরি করা হাঁড়িগুলো, পলিথিন ও খবরের কাগজে জড়িয়ে বস্তায় ভরে রেখেছি। যেনো নষ্ট না হয়। সরেজমিনে গতকাল রোববার বিকালে রাজশাহীর পবা উপজেলার বসন্তপুরে কারুশিল্পী সুশান্ত পালের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়িতে এসময় তৈরী হচ্ছে কলস, ছোট ছোট হাড়ি, রুটি তৈরির তাওয়া, ঢাকুন, পুতুল ইত্যাদি। কঠোর লকডাউনে এগুলো তৈরী হচ্ছে জানতে চাইলে তিনি সেগুলো পাড়া-মহল্লায় বিক্রি করবেন বলে জানান সুশান্ত পাল।

উল্লেখ্য যে, রাজশাহীর পবা উপজেলার বসন্তপুরে বেশ কিছু পাল বংশ রয়েছে। তাদের মধ্যে শ্রী সুশান্ত কুমার পাল অন্যতম। সুশান্ত পাল বাপ-দাদার পেশা ছাড়তে পারেননি। সুশান্ত পালের বয়স এখন প্রায় ৬১ বছর। এখনো স্ত্রী মমতা রানী পাল, দুই ছেলে সঞ্জয় কুমার পাল ও মৃত্যুঞ্জয় কুমার পাল, এক মেয়ে সুচিত্রা রানী পাল এবং দুই ছেলের স্ত্রী মুক্তি রানী পাল ও করুণা রানী শখের হাঁড়ির কারুশিল্পী। তার ভাই সন্তোষ কুমার পাল ও ভাতিজা সুকেশ কুমার পালও রয়ে গেছেন এই পেশায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031