IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে
Home >> রাজশাহী >> বাঘায় ধান কাটা মেশিন ও সার-বীজ বিতরণ

বাঘায় ধান কাটা মেশিন ও সার-বীজ বিতরণ

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় ৪৫০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে উফশি ধান বীজ-সার এবং ৫ জন কৃষকের মাঝে ৫টি ধানকাটা কম্বাইন হার্ভেস্টার ম্যাশিন সরবরাহ করা হয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তরের মাধ্যমে সোমবার দুপুরে এসব উপকরণ সরবরাহ করা হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে খরিফ-১ (২০২০-২০২১) মৌসুমে প্রতিজন চাষীকে ৫ কেজি উফশি ধান বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি টিএসপি সার বিতরন করা হয়। এছাড়াও ২০২০-২১ অর্থ বছরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিক করণ প্রকল্পের আওতায় ৫০% ভুর্তকীতে উপজেলায় ৫জন কৃষি উদ্যোক্তার মাঝে ধানকাটার ৫টি কম্বাইন হার্ভেস্টার বিতরণ করা হয়েছে। এ সব মেশিনের দাম ২৮ লক্ষ টাকা। তবে ১৪ লক্ষ টাকা সরকারি ভূর্তকীতে শুধুমাত্র কৃষক ও কৃষক সংগঠনকে এই মেশিন দেওয়া হয়েছে। এতে করে প্রতিজন কৃষককে দিতে হযেছে ১৪ লক্ষ টাকা।

সূত্রে আরো জানা গেছে, এই মেশিন দিয়ে একই সাথে ধানকাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দী করা যাবে। প্রতিঘন্টায় কাটা যাবে প্রায় ১ এককর জমির ধান। এতে ঘন্টায় জ্বালানি (ডিজেল) খরচ হবে ৩ লিটার।

সোমবার (১২-এপ্রিল) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু, রাজশাহীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কে.জে.এম আব্দুল আউয়াল, উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল ও উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপকার ভোগীদের হাতে এসব উপকরণ তুলে দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31