ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগর মেট্রোপলিটন এলাকার ১২ টি থানার নিরাপত্তার স্বার্থে এলএমজি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। সোমবার বিকেল সাড়ে তিন টার দিকে নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আরএমপি সব থানায় গত রোববার বিকেলে এলএমজি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি ও থানার নিরাপত্তার কথা ভেবে এই চেকপোস্ট বসানো হয়েছে। মূলত কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে এই কর্মকর্তা জানান।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news